Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জার্মানির এসেনে দুর্গাপুজোয় কলকাতা থেকে প্রতিমা, ঢাক! প্রবাসে বাঙালির মিলনমেলা ‘নিভৃত্তি’

কলকাতা থেকে প্রতিমা ও ঢাক এসে পৌঁছেছে জার্মানির এসেনে। ‘নিভৃত্তি’ নামের দুর্গাপুজো চলছে টানা ছয় দিন, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালি পঞ্চব্যঞ্জন।

 

জার্মানির এসেনে দুর্গাপুজোয় কলকাতা থেকে প্রতিমা, ঢাক! প্রবাসে বাঙালির মিলনমেলা ‘নিভৃত্তি’

জার্মানির দুর্গাপুজো।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 30 September 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: প্রবাসে থেকেও দুর্গাপুজোর রঙিন আবেশে মাতোয়ারা বাঙালিরা। এবারে সেই আবহ ঘিরে ধরেছে জার্মানির এসেন শহরকে। বিশ্বযুদ্ধে গুঁড়িয়ে যাওয়া জার্মানিতে বহু বাঙালির বাস। পুজোও হয় বেশ কিছু। এসেন তাদেরই একটা।

গতবার তাদের প্রতিমা আটকে যাওয়ার কারণে মন খারাপ ছিল বটে, কিন্তু এবারের আয়োজন যেন সেই সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। আরও জাঁকজমক, আরও প্রাণচাঞ্চল্য নিয়ে এগোচ্ছে এবারের পূজা। উদ্যোগ নিয়েছে শহরের বাঙালি সংগঠন ‘ইন্ডিয়ান কালচারাল কানেকশন এসেন’। 

germany

এসেনে দুর্গাপুজোর শুরু হয়েছিল গত বছর। কিন্তু দুর্ভাগ্যের কারণে পূজোর আগে প্রতিমা আটকে যায় নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে। তবু আয়োজকেরা হার মানেননি। একটি ছোট প্রতিমা এনে নিয়মমাফিক পূজা সম্পন্ন হয়েছিল। তবে সবার ভেতরে থেকেই গিয়েছিল অপূর্ণতা।

সেই শূন্যতা এবার ভরাট হয়েছে নতুন আনন্দে। কলকাতা থেকে এসে পৌঁছেছে বিশাল পাঁচ-চালার প্রতিমা, সঙ্গে আছে ঢাকের বাদ্য। বাজনার তালে যেন প্রবাসের মাটিতেও ফিরে এসেছে বাংলার ছোঁয়া। পূজার সব আচার মেনে পরিচালনার জন্য পুরোহিতও এসেছেন সরাসরি কলকাতা থেকে। যেন বিদেশের শহরে জেগে উঠেছে এক টুকরো বাংলা।

germany

এবারের পূজোর নাম রাখা হয়েছে ‘নিভৃত্তি’। বার্লিন পঞ্জিকা অনুযায়ী টানা ছয় দিন ধরে চলবে এই উৎসব। প্রতিদিন সাজানো থাকছে নানা রঙিন আয়োজন। ছোটদের জন্য থাকছে নাটক লক্ষ্মণের শক্তিশেল, আর বড়দের জন্য নাট্যমঞ্চ ছাড়াও থাকছে মহিলাদের ফ্যাশন শো। সেখানে ভারতের নানা রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শিত হবে।

কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, খাদ্যরসিক বাঙালির জন্যও আছে বিশেষ আয়োজন। প্রতিদিন পরিবেশন করা হবে জমকালো পঞ্চব্যঞ্জন। কারণ, বাঙালির পুজো আর খাওয়া—দাওয়ার আনন্দ তো একে অপরের পরিপূরক।

আরতির ধূপকাঠি, সন্ধিপূজার আলো আর অঞ্জলির ফুলে প্রতিদিন ভরে উঠবে পূজামণ্ডপ। দীর্ঘ প্রতীক্ষার পর এসেন শহরে এসে পৌঁছেছেন মা দুর্গা। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও এই পূজা হয়ে উঠেছে প্রবাসী বাঙালিদের হৃদয়ের মিলনমেলা। জার্মানির বুকে এক নতুন অধ্যায়ে লেখা হচ্ছে বাঙালি সংস্কৃতির গল্প।


```