Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইরান প্রতিবাদীদের মৃত্যুদণ্ড স্থগিত করায় হামলা নিয়ে সুর নরম ট্রাম্পের, ভাবছেন বিকল্প নিয়ে

ট্রাম্প কথিত ওই বিবৃতি আসলে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া ইরানের বিদেশমন্ত্রীর সাক্ষাৎকার। ফক্স নিউজকে তিনি বলেছেন বিক্ষোভকারীদের হত্যা করার কোনও পরিকল্পনা তাদের নেই।

ইরান প্রতিবাদীদের মৃত্যুদণ্ড স্থগিত করায় হামলা নিয়ে সুর নরম ট্রাম্পের, ভাবছেন বিকল্প নিয়ে

ডোনাল্ড ট্রাম্প

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 January 2026 10:48

দ্য ওয়াল ব্যুরো: ইরানে সরকার (Iran) বিরোধী আন্দোলনকারী এরফান সুলতানি নামে এক তরুণের ফাঁসি স্থগিত করেছে সে দেশের সরকার। বুধবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। গত সপ্তাহের বৃহস্পতিবার ওই তরুণকে ইরানের পুলিশ (Iran Police) গ্রেফতার করে।

ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনও পরিকল্পনা তাদের নেই। তাৎপর্যপূর্ণ হলো ইরান সরকারের এই ঘোষণার পরপরই হোয়াইট হাউসে মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সাংবাদিকদের ডেকে বলেন, আমি নির্ভরযোগ্য সূত্র থেকে আশ্বাস পেয়েছি ইরান মৃত্যুদণ্ড কার্যকর করবে না। তেহরানের এই ঘোষণায় আমি খুশি। ‌মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান থেকে আমি একটি ইতিবাচক বিবৃতি পেয়েছি।

ট্রাম্প কথিত ওই বিবৃতি আসলে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া ইরানের বিদেশমন্ত্রীর সাক্ষাৎকার। ফক্স নিউজকে তিনি বলেছেন বিক্ষোভকারীদের হত্যা করার কোনও পরিকল্পনা তাদের নেই।

মার্কিন প্রশাসন এরপরও ইরানে হামলা চালানোর (US Iran Conflict) সম্ভাবনা নসাৎ না করলেও একাধিক সূত্র জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তেহেরানকে জবাব দিতে অন্য বিকল্প নিয়েও ভাবনা চিন্তা করছেন। যদিও সম্পূর্ণ বিপরীত খবরও নানা মহল থেকে আসছে।‌ কোন কোন মার্কিন সংবাদ মাধ্যমের খবর, আজ বুধবারই ইরানের উপর হামলা চালাতে পারে, আমেরিকা।

এর আগে ইরানের তরফে জানানো হয়েছিল সরকার বিরোধী আন্দোলনকারীদের কঠোর সাজা দেওয়া হবে। বেশ কয়েকজনকে দ্রুত বিচারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রথম ফাঁসি বৃহস্পতিবার কার্যকর হওয়ার কথা ছিল। ভারতীয় সময় বুধবার গভীর রাতে ইরান সরকার এক বিবৃতিতে জানায় তারা এখন মৃত্যুদণ্ড কার্যকর করবে না।‌

কূটনৈতিক মহলের খবর, ইরানের বেশ কিছু শহরে ইতিমধ্যে আন্দোলন অনেকটা‌ স্তিমিত হয়ে এসেছে।‌ এর কারণ হিসেবে বলা হচ্ছে সরকার বিক্ষোভকারীদের দাবিগুলিকে কখনোই উপেক্ষা করেনি। অর্থনৈতিক সংকটের কথা ইরান সরকার গোড়াতেই মেনে নিয়েছে। সরকার দমন পীড়নের পথে নামে বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তি ধ্বংস করা এবং নিরাপত্তা রক্ষীদের উপর আক্রমণ শানানোয়। কোন কোন সূত্রের খবর ইতিমধ্যে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে।‌ যদিও সরকারিভাবে এই পরিসংখ্যানে সত্যতা স্বীকার করা হয়নি।‌

আন্দোলন স্তিমিত হওয়ার খবরে ট্রাম্প প্রশাসনও তাদের কৌশল নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। উপসাগরীয় এলাকায় মার্কিন ঘাঁটি গুলিতে ইরান হামলার হুমকি দেওয়ায় কাতারের সামরিক ঘাঁটিগুলি থেকে আমেরিকা তাদের সৈন্য সরিয়ে নিয়েছে।


```