Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'২৪ ঘণ্টার মধ্যে...', চুপ থাকছেন না ডোনাল্ড ট্রাম্প, ভারতকে ফের শুল্ক নিয়ে হুমকি

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কিনে পরে তা চড়া দামে খোলা বাজারে বিক্রি করছে ভারত। এর জেরে ভারতের উপরে শুল্ক বৃদ্ধি করা হবে। 

'২৪ ঘণ্টার মধ্যে...', চুপ থাকছেন না ডোনাল্ড ট্রাম্প, ভারতকে ফের শুল্ক নিয়ে হুমকি

ডোনাল্ড ট্রাম্প

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 August 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া থেকে তেল কেনার (Russian Crude Oil) কারণে ভারতের (India) উপর শুল্ক অনেকটাই বাড়ানো হবে, এমন হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার তার ডেডলাইন দিলেন! এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের ওপর শুল্ক (Tariff) অনেকটাই বাড়িয়ে দেব, কারণ ওরা রাশিয়া থেকে তেল কিনছে।’’

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কিনে পরে তা চড়া দামে খোলা বাজারে বিক্রি করছে ভারত। এর জেরে ভারতের উপরে শুল্ক বৃদ্ধি করা হবে। সম্প্রতি তিনি এও বলেন, ভারত আমেরিকার থেকে অনেক ব্যবসায়িক ফায়দা নেয়, কিন্তু সরাসরি ব্যবসা করে না। পাশাপাশি ভারতের শুল্কহারও অনেক বেশি। সেই কারণে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা হয়েছিল। কিন্তু রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি মানা হবে না। তাই শুল্ক বাড়ানো হবে।

এ নিয়ে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের বক্তব্য, ‘‘রাশিয়া থেকে তেল আমদানি কোনও অন্যায় নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে এই সিদ্ধান্ত একান্ত প্রয়োজন।’’ এদিকে রুশ তেল কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতকে নিশানা করে এসেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। তাদের পাল্টা দিয়ে ভারত বলেছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পরে পশ্চিমি দেশগুলি, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন (European Union), রাশিয়া থেকে বিপুল হারে পণ্য ও জ্বালানি আমদানি করে চলেছে। এমন পরিস্থিতিতে শুধুমাত্র ভারতকে নিশানা করাটা অযৌক্তিক ও পক্ষপাতদুষ্ট।

সরকারি পরিসংখ্যান তুলে ধরে বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬৭.৫ বিলিয়ন ইউরো (পণ্য) ও ১৭.২ বিলিয়ন ইউরো (পরিষেবা)। অন্যদিকে ইউরোপ ২০২৪ সালে রাশিয়া থেকে ১৬.৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে, যা ২০২২-এর রেকর্ডকেও ছাপিয়ে গেছে।


```