Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'ওটাই সবচেয়ে ভাল হবে', সংঘাতের মধ্যেই ইরানের 'বদল' নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের

ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের কথাও তুলে ধরেন ট্রাম্প। তাঁর দাবি, গত ৪৭ বছর ধরে আলোচনা চলেছে, কিন্তু তার মধ্যেই বহু প্রাণহানি ঘটেছে। তিনি যুদ্ধের ভয়াবহতার বর্ণনা দিয়ে বলেন, বছরের পর বছর সংঘাতে অঙ্গহানি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

'ওটাই সবচেয়ে ভাল হবে', সংঘাতের মধ্যেই ইরানের 'বদল' নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 February 2026 08:06

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় (Middle East) উত্তেজনার পারদ চড়ছে। সেই আবহেই ইরানে বদলের সম্ভাবনা নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একই সঙ্গে ঘোষণা করলেন, দ্বিতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরী ইরানের (US Iran Tension) দিকে পাঠানো হচ্ছে। কূটনৈতিক আলোচনায় সমাধান না মিললে সামরিক বিকল্পও যে প্রস্তুত রয়েছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল ওয়াশিংটনের তরফে।

নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সেনাদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তেহরানে ক্ষমতার পরিবর্তন হলে সেটাই 'সবচেয়ে ভাল ঘটনা' হতে পারে। ইরানের ইসলামি ধর্মীয় নেতৃত্বকে সরানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওটাই সম্ভবত সবচেয়ে ভাল হবে।” যদিও বর্তমান নেতৃত্বের পরিবর্তে কাকে সামনে দেখা যেতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও নাম উচ্চারণ করেননি। শুধু বলেন, “লোক আছেন।''

ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের কথাও তুলে ধরেন ট্রাম্প। তাঁর দাবি, গত ৪৭ বছর ধরে আলোচনা চলেছে, কিন্তু তার মধ্যেই বহু প্রাণহানি ঘটেছে। তিনি যুদ্ধের ভয়াবহতার বর্ণনা দিয়ে বলেন, বছরের পর বছর সংঘাতে অঙ্গহানি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প নিশ্চিত করেন, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS Gerald R. Ford-কে ক্যারিবিয়ান অঞ্চল থেকে সরিয়ে আরব দুনিয়ায় পাঠানো হচ্ছে। সেখানে আগে থেকেই মোতায়েন রয়েছে USS Abraham Lincoln এবং অন্যান্য মার্কিন নৌ-জাহাজ। ভেনেজুয়েলা-সংক্রান্ত অভিযানের অংশ হিসেবে কয়েক মাস ক্যারিবিয়ানে অবস্থান করার পর ফোর্ড স্ট্রাইক গ্রুপের এই পুনর্মোতায়েন আমেরিকার সামরিক বিকল্পকে বহুগুণে বাড়িয়ে দিল। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “চুক্তি না হলে আমাদের ওটা দরকার হবে।”

তাঁর বক্তব্য, প্রয়োজন হলে বিশাল শক্তি প্রস্তুত রাখা হচ্ছে। তবে আপাতত কোনও তাৎক্ষণিক সামরিক হামলার ঘোষণা করেননি তিনি। বরং আলোচনার পথ খোলা রাখার কথাই শোনালেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে চলা আলোচনা ভেস্তে গেলে এই অতিরিক্ত মোতায়েনকে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। তাঁর আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমঝোতায় অগ্রগতি হবে। “এক মাসের মধ্যে কিছু একটা হওয়া উচিত,” বলেন তিনি।

এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-র সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ট্রাম্প। তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে ইজরায়েল চায়, সম্ভাব্য চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধের শর্ত অন্তর্ভুক্ত থাকুক।

অন্যদিকে, গত মাসে ইরানে বিক্ষোভ দমনে প্রাণহানির ঘটনায় ওয়াশিংটন চাপ বাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, হাজার হাজার মানুষ নিহত ও গ্রেফতার হয়েছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা।

এর মধ্যেই পারস্য উপসাগরীয় দেশগুলি সতর্ক করেছে, সামরিক সংঘাত ছড়িয়ে পড়লে গোটা অঞ্চল জুড়ে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। গাজায় ইজরায়েল-হামাস যুদ্ধের পর থেকেই আরব দুনিয়া টানটান পরিস্থিতির মধ্যে রয়েছে। সম্প্রতি মার্কিন বাহিনী একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গেছে। আবার হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী একটি জাহাজ আটকে দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে তেহরানের বিরুদ্ধে।

সব মিলিয়ে পরিস্থিতি এখন কূটনীতি ও শক্তিপ্রদর্শনের সূক্ষ্ম ভারসাম্যে দাঁড়িয়ে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় সাফল্য এলে অতিরিক্ত রণতরী ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু সমঝোতা ব্যর্থ হলে আরও কঠিন পদক্ষেপের ইঙ্গিত স্পষ্ট।


```