Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

শান্তিতে ভোট, সরকার, সেনা, বিজয়ী বিএনপি জোটকে অভিনন্দন বাংলাদেশের সংখ্যালঘুদেরয বৃহত্তম সংগঠনের

বাংলাদেশে শান্তিপূর্ণ ভোটের পর দেশজুড়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন সরকার, সেনা এবং বিজয়ী বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে।

 

শান্তিতে ভোট, সরকার, সেনা, বিজয়ী বিএনপি জোটকে অভিনন্দন বাংলাদেশের সংখ্যালঘুদেরয বৃহত্তম সংগঠনের

গার্গী দাস

শেষ আপডেট: 13 February 2026 22:41

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বিএনপি জোটকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

পরিষদের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষ ও সকল রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ঐক্য পরিষদ আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকল প্রকার অশান্তি ও বিশৃংখলার বিরুদ্ধে একই ধারা অব্যাহত থাকবে।  

সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার বাংলাদেশের বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা সবার আয়োজন করা হয়েছিল। ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় প্রার্থনা সভার আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ‌

এই ব্যাপারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করেছিল। তাতে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এরূপ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দেশব্যাপী সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে শুক্রবার দেশের প্রতিটি মসজিদে  শোকরানা দোয়া এবং  সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হল।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


```