Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'আমার নোবেল শান্তি পুরস্কার চাই', নরওয়ের মন্ত্রীর কাছে সরাসরি দাবি করে বসলেন ট্রাম্প

এর আগে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে বহুবার প্রকাশ্যে দাবি করেছেন। তবে এই প্রথমবার নিজেকে নোবেল দেওয়ার প্রস্তাবই দিয়ে দিলেন তিনি।

'আমার নোবেল শান্তি পুরস্কার চাই', নরওয়ের মন্ত্রীর কাছে সরাসরি দাবি করে বসলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 August 2025 07:49

দ্য ওয়াল ব্যুরো: নিজের ঢাক নিজে কীভাবে পেটাতে হয় তা খুব ভাল করে জানেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাই ভারত-পাকিস্তান থেকে শুরু করে ইজরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টার জন্য বারংবার নিজেকে 'বাহবা' দিচ্ছেন তিনি। এবার সরাসরি নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) চেয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট! নরওয়ের (Norway) এক মন্ত্রীর কাছে সেই পুরস্কারের আর্জি জানিয়েছেন তিনি।  

এর আগে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে বহুবার প্রকাশ্যে দাবি করেছেন। তবে এই প্রথমবার নিজেকে নোবেল দেওয়ার প্রস্তাবই দিয়ে দিলেন তিনি। নরওয়ের এক বাণিজ্য সংক্রান্ত দৈনিক 'ডাগেনস নায়েরিংসলিভ'-এর প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে নরওয়ের বাণিজ্যমন্ত্রী জেন্স স্টলটেনবার্গের সঙ্গে ফোনালাপে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা চলাকালীন ট্রাম্প নিজেই বলেন - আমার এবার নোবেল শান্তি পুরস্কার চাই।

ইতিমধ্যে ইজরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়া ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। কিন্তু এ বার তিনি সরাসরি নরওয়ের কাছে দাবি তুললেন যে তিনি 'নোবেল পাওয়ার যোগ্য'। যদিও এই তথ্য এসেছে এক ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্রের মাধ্যমে। এ নিয়ে নোবেল কমিটি বা হোয়াইট হাউসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্টলটেনবার্গ অবশ্য জানিয়েছেন, ফোনটি মূলত নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার প্রস্তুতির জন্য ছিল। এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানো ইস্যুতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের দাবি, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের মতে, এই প্রচেষ্টা বিশ্বে দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার সঙ্গে তাঁর বৈঠকের পেছনে ভারতের শুল্ক সংক্রান্ত ইস্যুও ভূমিকা রেখেছে।


```