Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ফল ভুগতে হবে...', ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন ট্রাম্প

নিজের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে দাবি করেন, গত ছ’মাসে তিনি পাঁচটি যুদ্ধ থামিয়েছেন এবং ইরানের পারমাণবিক ক্ষমতা 'সম্পূর্ণ ধ্বংস' করেছেন।

'ফল ভুগতে হবে...', ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 August 2025 07:56

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন আলাস্কা বৈঠকের (Alaska Meeting) আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) সরাসরি সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় মস্কো বাধা দিলে 'চরম পরিণতি' হবে! যদিও রাশিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেবেন তিনি, তা স্পষ্ট করেননি।

আগামী শুক্রবার এই বৈঠক হওয়ার কথা। ট্রাম্প জানিয়েছেন, এই বৈঠক সফল হলে দ্রুত দ্বিতীয় দফার আলোচনায় বসবেন, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকবেন। তাঁর কথায়, “প্রথম বৈঠক ঠিকঠাক হলে সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বৈঠক হবে, অবশ্য যদি তারা চান।”

এদিকে ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে ট্রাম্প বলেন, “এটা আমার কাজ নয়, বাইডেনের কাজ। আমি প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ হতই না। এখন আমি এসেছি এটা মেটাতে।” নিজের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে দাবি করেন, গত ছ’মাসে তিনি পাঁচটি যুদ্ধ থামিয়েছেন এবং ইরানের পারমাণবিক ক্ষমতা 'সম্পূর্ণ ধ্বংস' করেছেন।

সম্প্রতি জার্মানিতে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা আলোচনার মূল নীতিগুলি ঠিক করেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ট্রাম্পও একমত হয়েছেন যে, কিয়েভের সম্মতি ছাড়া ইউক্রেনের ভূখণ্ড নিয়ে কোনও সমঝোতা হবে না। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সতর্ক করে বলেন, “আলাস্কায় রাশিয়ার ওপর চাপ বাড়াতে হবে”। এ ব্যাপারে ট্রাম্পও তাঁর অবস্থানকে সমর্থন করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যিনি বৈঠকের আগে বার্লিনে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেন, সতর্ক করে বলেছেন, ''পুতিন শান্তির নামে চাপ সৃষ্টি করছেন। রাশিয়া দেখাতে চাইছে যে, তারা পুরো ইউক্রেন দখল করতে পারে - এটা আসলে ভয় দেখানোর কৌশল।''

আলাস্কার বৈঠক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত থামানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সফল হলে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কিকে নিয়ে সম্মেলনের পরিকল্পনাও চলছে। তবে ইউরোপীয় দেশগুলি স্পষ্ট করেছে - ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনও সমঝোতা গ্রহণযোগ্য হবে না। তবে রাশিয়ার দিক থেকে নরম হওয়ার কোনও ইঙ্গিত মেলেনি।


```