Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বউয়ের ‘নরম হাতের চড়’ খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, ভিডিও ভাইরাল

স্ত্রী ব্রিজিতের হাতে বিমানের দরজার মুখে ম্যাক্রোঁর চড় খাওয়ার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে শেষমেশ সাফাই দিতে বাধ্য হয়েছে ফরাসি প্রেসিডেন্টের দফতর।

বউয়ের ‘নরম হাতের চড়’ খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, ভিডিও ভাইরাল

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও স্ত্রী ব্রিজিত। ফাইল ছবি।

শেষ আপডেট: 26 May 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: চিনি মিঠিমিষ্টি মিঠামিঠা দুধের সরতাহার চাইতে অধিক মিঠারে, বউয়ের নরম হাতের চড়। নির্মলেন্দু চৌধুরীর গাওয়া প্রচলিত লোকসঙ্গীতের এই কথাগুলি যে কোনও পুরুষের দাম্পত্য জীবনে কোনও না কোনওদিন আসে। বউয়ের হাতে চড় খাননি এমন কেউ নেই, তা হন না তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্ত্রী ব্রিজিতের হাতে বিমানের দরজার মুখে ম্যাক্রোঁর চড় খাওয়ার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে শেষমেশ সাফাই দিতে বাধ্য হয়েছে ফরাসি প্রেসিডেন্টের দফতর।

ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে উড়ান থেকে নামার সময় গেটের মুখে হঠাৎ করেই ম্যাক্রোঁর গালে এসে পড়ল ঠাস করে এক চড়। ম্যাক্রোঁকে স্পষ্ট দেখা গেলেও ছবিতে করিডর থেকে লাল জামা পরা একটি হাতের চড় এসে লাগে ফরাসি প্রেসিডেন্টের মুখে লাগে। তিনি মুখ সরাতে গিয়েও চড় এড়াতে পারেননি। রবিবার থেকেই ম্যাক্রোঁ তাঁর দক্ষিণ এশিয়া সফর করেন। তারই শুরুতে তিনি ভিয়েতনামের হ্যানয়ে এসে পৌঁছন। কিন্তু রাজনৈতিক না হওয়ায় এ নিয়ে এত প্রচার ছিল না।

কিন্তু, সংবাদ সংস্থা অ্যাসিয়েটেড প্রেস বা সংক্ষেপে এপির ক্যামেরায় এই অস্বস্তিকর মুহূর্তের ছবি ধরা পড়েছে। এবং তা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, যেই মাত্র বিমানের দরজা খুলল তখনই ব্রিজিতের হাত ম্যাক্রোঁর মুখে পড়ে। দুহাত দিয়ে তিনি প্রেসিডেন্টের মুখে চড় বা ধাক্কা গোছের মারার ফলে ম্যাক্রোঁ কিছুটা আকস্মিকভাবে চমকে ওঠেন। তিনি এক মুহূর্তের জন্য ভ্যাবাচাকা খেয়ে গেলেও পরক্ষণেই বিমানের ভিতর থেকে হাত নাড়তে থাকেন।

ইন্টারনেটে এনিয়ে গুঞ্জন শুরু হলেও ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন আলিজে প্রাসাদের তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও তাঁর পত্নী একটি সফর শুরুর আগে শেষবারের মতো নিজেদের মধ্যে হাসাহাসি করছিলেন। এটা দুজনের ঘনিষ্ঠতারই একটি মুহূর্ত। ভিয়েতনাম সফর শেষ করে ম্যাক্রোঁ-দম্পতি ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণেও যাবেন।


```