Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লুভের দুঃসাহসিক ডাকাতি, কী কী খোয়া গেছে? ক্ষতির অঙ্ক জানলে কপালে উঠবে চোখ, ফেরানো যাবে কি?

চুরি হওয়া রত্নগুলির মধ্যে অন্যতম ছিল নেপোলিয়ন তৃতীয়ের উপহার দেওয়া সম্রাজ্ঞী ইউজিনির রাজমুকুট, যাতে ছিল ২০০টিরও বেশি মুক্তা ও প্রায় ২ হাজার হিরে। এছাড়া নেপোলিয়ন বোনাপার্ট তাঁর স্ত্রী মেরি-লুইসকে উপহার দেওয়া পান্না ও হিরের হার ও দুলও চুরি হয়েছে।

লুভের দুঃসাহসিক ডাকাতি, কী কী খোয়া গেছে? ক্ষতির অঙ্ক জানলে কপালে উঠবে চোখ, ফেরানো যাবে কি?

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 October 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: স্তব্ধ ফ্রান্স! লুভ মিউজিয়ামে দুঃসাহসিক ডাকাতি এখনও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তারপর পেরিয়ে গেছে তিনদিন। রবিবার সকালে সাত মিনিটের মধ্যেই দুষ্কৃতীরা রাজ পরিবারের অমূল্য রত্নভান্ডার থেকে কোটি টাকার গয়না উধাও করে দিয়েছে (Louvre heist)। দুটি রাজমুকুট, নীলকান্তমণির হার, পান্না ও হিরের অলংকার-ফরাসি গৌরবের এই প্রতীকগুলো এখন অনিশ্চয়তায়। ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ছিন্নমূল হয়ে গেছে এই রত্নগুলো (Louvre Museum robbery), যার ফলস্বরূপ বিশ্ববাসী এই  ঘটনায় হতবাক।

চুরি হওয়া রত্নগুলির মধ্যে অন্যতম ছিল নেপোলিয়ন তৃতীয়ের উপহার দেওয়া সম্রাজ্ঞী ইউজিনির রাজমুকুট, যাতে ছিল ২০০টিরও বেশি মুক্তা ও প্রায় ২ হাজার হিরে। এছাড়া নেপোলিয়ন বোনাপার্ট তাঁর স্ত্রী মেরি-লুইসকে উপহার দেওয়া পান্না ও হিরের হার ও দুলও চুরি হয়েছে। চোরেরা আরও নিয়েছে হিরে-মোড়া দুটি ব্রোচ ও একটি দুল। তবে একটি সোনালি ঈগল-খচিত মুকুট পরে ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব রত্নের আর্থিক মূল্য প্রায় ১০২ মিলিয়ন ডলার (প্রায় ৮৫০ কোটি টাকা), কিন্তু তাদের ঐতিহাসিক গুরুত্ব আরও অনেক বেশি।

সকাল সাড়ে ৯টায় মিউজিয়ামের জনবহুল সময়ের মধ্যেই চার জন দুষ্কৃতী একটি মেকানিক্যাল লিফটে চড়ে মিউজিয়ামের জানালার কাছে পৌঁছে যায় (Louvre Museum robbery)। তার পর জানালা কেটে ভিতরে প্রবেশ করে। আর মিউজিয়ামে রাখা রাজার মুকুট, ক্রাউন জুয়েলারি ও অন্যান্য ঐতিহাসিক রত্নসামগ্রী চুরি করে নেয়। মাত্র সাত মিনিটের মধ্যে ডাকাতি সেরে তারা পালিয়ে যায়।

ফরাসি প্রসিকিউটর লর বেকো বলেছেন, "চুরিটি মাত্র সাত মিনিটে সম্পন্ন হয়েছে। এই অপরাধে চারজন যুক্ত ছিল। ঘটনাস্থল থেকে পাওয়া আঙুলের ছাপও বিশ্লেষণ করে দেখা হচ্ছে।" শীঘ্রই অপরাধীদের শনাক্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন লর বেকো।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দুষ্কৃতীরা হয়তো ইতিমধ্যেই এই গয়নাগুলি থেকে রত্ন খুলে আলাদাভাবে বিক্রি করে দিতে পারে। এতে রত্নগুলি হয়তো আর কোনও দিন উদ্ধার করা সম্ভব হবে না।

এই ঘটনার পর ফরাসি সংসদে ক্ষোভ প্রকাশ করে এক সাংসদ বলেছেন, "সম্রাজ্ঞী ইউজিনির মুকুট এখন আমাদের দেশের লজ্জার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরেও যদি নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে তা জাতীয় অপমান।"

লুভ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রায় ১০০ জন পুলিশ এই মামলায় কাজ করছে। কিন্তু ইতিহাসবিদদের মতে, যদি দ্রুত উদ্ধার না করা যায়, এই রাজকীয় রত্নগুলো হয়তো চিরতরে হারিয়ে যাবে- ফ্রান্সের গৌরবময় অতীতের সঙ্গে।


```