Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুঃসাহসিক চুরির তিন দিন পর খুলল লুভ মিউজিয়াম, ক্ষতি ৮০০ কোটিরও বেশি! এখনও অধরা দুষ্কৃতীরা

রবিবার ফ্রান্সের সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। কেউ বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা তাদের কাজ শেষ করে পালিয়ে যায়। পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৪ জন দুষ্কৃতী স্কুটারে করে আসে। 

দুঃসাহসিক চুরির তিন দিন পর খুলল লুভ মিউজিয়াম, ক্ষতি ৮০০ কোটিরও বেশি! এখনও অধরা দুষ্কৃতীরা

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 October 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: দুঃসাহসিক চুরির তিনদিনের মাথায় খুলল প্যারিসের আইকনিক লুভ মিউজিয়াম (Louvre Museum heist)। বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে দর্শনার্থীদের আনাগোনা। গত রবিবার সকালে চুরির ঘটনাটি ঘটে। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও সম্রাজ্ঞী জোসেফিনের অমূল্য গয়না (Napoleon and Empress Eugenie jewels) নিয়ে পালায় দুষ্কৃতীরা, যার বাজার মূল্য ৮০০ কোটির বেশি।

ফরাসি প্রসিকিউটর লর বেকো বলেন, "চুরিটি মাত্র সাত মিনিটে সম্পন্ন হয়েছে। এই অপরাধে চারজন যুক্ত ছিল। ঘটনাস্থল থেকে পাওয়া আঙুলের ছাপও বিশ্লেষণ করে দেখা হচ্ছে।" শীঘ্রই অপরাধীদের শনাক্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন লর বেকো।

রবিবার ফ্রান্সের সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। কেউ বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা তাদের কাজ শেষ করে পালিয়ে যায়। পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৪ জন দুষ্কৃতী স্কুটারে করে আসে। তারা মিউজিয়ামের বাইরের অংশে একটি চেরি পিকার (এক ধরনের লিফট বা মই যন্ত্র) ব্যবহার করে ওপরে ওঠে। এরপর ডিস্ক কাটার দিয়ে জানালার কাচ কেটে ঢুকে পড়ে মিউজিয়ামের ভেতরে (Thieves Loot Jewels )।

দুষ্কৃতীরা সোজা চলে যায় 'গ্যালারি দ্য অ্যাপোলোন'-এ, যেখানে গয়নাগুলি রাখা ছিল। তারা শুধু দু’টি নির্দিষ্ট শোকেস থেকে গয়না নিয়ে পালিয়ে যায়। এর থেকেই বোঝা যায়, গোটা বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করা ছিল এবং জায়গাটিও তারা দেখে রেখেছিল।

আরও জানা যায়, দুষ্কৃতীরা মোট ৮টি দামি জিনিস চুরি করেছে। এর মধ্যে একটি হল একটি এমেরাল্ড এবং হিরের হার, যা নেপোলিয়ন প্রথম তাঁর স্ত্রী এমপ্রেস মেরি-লুইজকে উপহার দিয়েছিলেন (Napoleon and Empress Eugenie jewels)। অন্যটি একটি ডায়াডেম, যা এমপ্রেস ইউজিনির মালিকানায় ছিল এবং এতে প্রায় ২ হাজার হিরে জড়িত ছিল। চুরি হওয়া গয়নাগুলির মধ্যে একটি গয়না, যা সম্ভবত সম্রাজ্ঞী ইউজেনির মুকুট, মিউজিয়ামের বাইরে ভাঙা অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পরপরই লুভর মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়েছিল। মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা এত কড়া হওয়ার পরেও এইভাবে চুরি হওয়ায় সবাই অবাক।

এই ঘটনার পর প্যারিস সেন্টারের মেয়র এরিয়েল ওয়েল জানিয়েছিলেন, “এটা যেন সিনেমার গল্প। বিশ্বাসই হচ্ছে না যে লুভরের মতো জায়গায় এত সহজে চুরি হতে পারে।”  ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানিয়েছেন, 'চুরির ঘটনাটি খুবই পরিকল্পিত ছিল। চোরেরা কোন পথে ঢুকবে, কোন জিনিস নেবে, কত সময়ে সব করবে- সবকিছু আগেই ঠিক করে রেখেছিল।'

বুধবার থেকে মিউজিয়াম ফের খোলা হল। নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে সেই বিষয়েও সতর্ক হয়েছেন মিউজিয়াম কর্তৃপক্ষ।


```