Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

জার্মানির BMW প্লান্টে উড়ছে তিরঙ্গা! কারখানা ঘুরে ভারতের উৎপাদন শিল্প নিয়ে প্রশ্ন তুললেন রাহুল

জার্মানিতে পৌঁছনোর পর বার্লিন বিমানবন্দরে রাহুল গান্ধীকে উষ্ণ অভ্যর্থনা জানান ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস (IOC)-এর সদস্যরা। সফর চলাকালীন তিনি বার্লিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

জার্মানির BMW প্লান্টে উড়ছে তিরঙ্গা! কারখানা ঘুরে ভারতের উৎপাদন শিল্প নিয়ে প্রশ্ন তুললেন রাহুল

জার্মানিতে রাহুল গান্ধী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 December 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতের অর্থনীতিকে মজবুত করতে উৎপাদন শিল্পের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেকথা ফের একবার মনে করালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress Leader Rahul Gandhi)। পাঁচ দিনের জার্মানি সফরের অংশ হিসেবে বুধবার তিনি মিউনিখে BMW–র একটি কারখানা (BMW Plant Germany) ঘুরে দেখেন। তাঁর বক্তব্যে উঠে এল, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং বিশ্ববাজারে ভারতের অবস্থান মজবুত করতে উৎপাদন ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

BMW কারখানা ঘুরে দেখার অভিজ্ঞতাকে ‘দারুণ’ বলে উল্লেখ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi Germany Visit)। তিনি জানান, সেখানে তৈরি হওয়া ৪৫০ সিসির একটি মোটরবাইক যেটি TVS–এর সঙ্গে যৌথভাবে তৈরি, তাঁকে বিশেষভাবে আকর্ষণ করেছে। রাহুলের কথায়, এই বাইক বাজারে ভালো সাড়া ফেলবে বলেই তাঁর বিশ্বাস। একই সঙ্গে তিনি জানান, জার্মানির মতো একটি আন্তর্জাতিক সংস্থায় ভারতের জাতীয় পতাকা (Indian Flag) রয়েছে, এটি তাঁর কাছে গর্বের বিষয়।

রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, “যে কোনও দেশের সাফল্যের মূল চাবিকাঠি হল উৎপাদন। ভারতকে এখন আরও বেশি উৎপাদন করতে হবে। কিন্তু বাস্তবটা অন্যরকম, আমাদের দেশে উৎপাদন ক্ষেত্র ক্রমশ দুর্বল হচ্ছে। অথচ এই ক্ষেত্রেরই দ্রুত বৃদ্ধি হওয়া উচিত।” তাঁর মতে, শক্তিশালী ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈরি করা গেলে বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরি করা সম্ভব।

কংগ্রেসের (Congress) পক্ষ থেকেও রাহুল গান্ধীর এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি ভিডিও পোস্ট করে কংগ্রেস লেখে, “উৎপাদনই শক্তিশালী অর্থনীতির মেরুদণ্ড। দুর্ভাগ্যজনকভাবে ভারতে এই ক্ষেত্র পিছিয়ে পড়ছে। দেশের দ্রুত উন্নতির জন্য উৎপাদন বাড়ানো এবং টেকসই শিল্প পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি।”

জার্মানিতে পৌঁছনোর পর বার্লিন বিমানবন্দরে রাহুল গান্ধীকে উষ্ণ অভ্যর্থনা জানান ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস (IOC)-এর সদস্যরা। সফর চলাকালীন তিনি বার্লিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। ১৭ ডিসেম্বর একটি IOC অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর, যেখানে ইউরোপের বিভিন্ন দেশের কংগ্রেস নেতারাও উপস্থিত থাকবেন।

তবে এই বিদেশ সফর ঘিরে বিজেপির (BJP) তরফে সমালোচনাও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সংসদের শীতকালীন অধিবেশনের মাঝেই বিদেশ সফরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পাল্টা জবাবে রাহুলের বোন ও কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Badhra) বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বছরের অর্ধেক সময় বিদেশ সফরেই থাকেন। সেক্ষেত্রে বিরোধী দলনেতার সফর নিয়ে প্রশ্ন তোলার কোনও যুক্তি নেই। ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে রাহুল গান্ধীর জার্মানি সফর।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর তিনদিনের বিদেশ সফরে গেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ওমান, জর্ডান, ইথিওপিয়া- এই তিন দেশে সফর করেছেন তিনি। জর্ডানে রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে পাঁচটি সমঝোতা চুক্তি সই করেছে দুই দেশ। অন্যদিকে, ইথিওপিয়ায় কূটনৈতিক আলোচনা সফল হয়েছে বলে জানা গেছে। তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।


```