অপারেশন সিঁদুর (Operation Sindoor) ও দেশের স্থলবাহিনীর বিশাল বহর নিয়ে মন্তব্য নিয়ে ‘ক্ষমা’ চাইতে নারাজ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান (Prithviraj Chavan)।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান।
শেষ আপডেট: 17 December 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর (Operation Sindoor) ও দেশের স্থলবাহিনীর বিশাল বহর নিয়ে মন্তব্য নিয়ে ‘ক্ষমা’ চাইতে নারাজ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান (Prithviraj Chavan)। বুধবার সকালে কংগ্রেস নেতা চৌহান জোর গলায় বলেন, সংবিধান আমাকে প্রশ্ন তোলার অধিকার দিয়েছে। তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্ন উঠছে কী করে? কেন আমি ক্ষমা চাইব? আমি দুঃখিত একথা বলব না। আমি যা বলেছি, তার মধ্যে ভুল তো কিছু বলিনি। তাহলে আমার ক্ষমা চাওয়ারও কিছু নেই।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জঙ্গি দমন অভিযান অপারেশন সিঁদুরের প্রথম দিনই ভারত পরাস্ত হয়েছিল, একথা বলে চরম বিতর্কে পড়েছেন চৌহান। এনিয়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলা হলে সাংবাদিকদের বলেন, আমি এর বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমি ক্ষমা চাইছি না। এর কোনও প্রয়োজনই নেই। কারণ আমি ভুল কিছু বলিনি। গত মঙ্গলবার পুনেতে এক অনুষ্ঠানে তিনি এও বলেন, এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী (পদাতিক সেনা) এক কিলোমিটারও অগ্রসর হয়নি। পুরো লড়াইটা হয়েছে আকাশ ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে।
তিনি আরও প্রশ্ন তোলেন যে, ভবিষ্যতের যুদ্ধ কৌশলটাই হবে আকাশ ও প্রযুক্তি রণসম্ভারে। তাহলে কেন আমাদের ১২ লক্ষ পদাতিক সেনার বিপুল বহর রাখতে হবে? এই বিপুল পরিমাণে সেনাকে কি অন্য কাজে ব্যবহার করা যায় না? ভারতীয় জনতা পার্টির তাবড় নেতারা কংগ্রেস নেতার এই মন্তব্যের ভূরিভূরি নিন্দা করে চলেছেন। কিন্তু, পৃথ্বীরাজ চৌহানের দাবি তামাম ভারতবাসীর সামনে এক মোক্ষম প্রশ্ন তুলে ধরেছে। আর সেটা হল- চৌহানের পরামর্শ সত্যিই বাস্তবসম্মত কিনা।
চৌহান যুক্তি দিয়ে বলেছিলেন, আধুনিক যুদ্ধ কৌশল নির্ভর করে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার ও রিমোটচালিত নির্দিষ্ট লক্ষ্যভেদের উপর। বিশাল পদাতিক সেনার গুরুত্ব সারা বিশ্বেই কমে আসছে। সেদিক থেকে তুল্যমূল্য বিচারে চৌহানের বক্তব্যের বেশ সারবত্তা আছে।
অন্যদিকে, বৈশ্বিক প্রতিরক্ষা গতিপ্রকৃতি উল্টো কথাই বলছে। বেশিরভাগ দেশই সেনাবহর বাড়াচ্ছে এবং স্থলভাগ রক্ষার বাজেট বরাদ্দ বৃদ্ধি করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (SIPRI 2025) রিপোর্ট বলছে-