Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন মোদী, উৎসর্গ করলেন ভারতবাসীদের

জাতি গঠনে শিক্ষার ভূমিকার কথা তুলে ধরে মোদী বলেন, গত একশো বছরেরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষকরা ইথিওপিয়ার শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। 

বিশ্বে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন মোদী, উৎসর্গ করলেন ভারতবাসীদের

ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 December 2025 08:32

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইথিওপিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হল। মঙ্গলবার ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’-এ ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi conferred with Ethiopia's highest award)। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এই সম্মান গ্রহণ করেন তিনি। ভারতের সঙ্গে ইথিওপিয়ার সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদী হলেন বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান যিনি এই সর্বোচ্চ ইথিওপিয়ান সম্মান পেলেন। এই সম্মান পাওয়ার পর প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, "'দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ (The Great Honour Nishan of Ethiopia) সম্মান পেয়ে আমি গর্বিত। এই পুরস্কার আমি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।"

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ করা তাঁর কাছে অত্যন্ত গর্বের। তিনি গভীর বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে এই পুরস্কার গ্রহণ করছেন বলেও জানান।

প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ (Ethiopian counterpart Abiy Ahmed Ali.) এবং সে দেশের সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, দেশের ঐক্য, উন্নয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আবি আহমেদের নেতৃত্ব ও উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

জাতি গঠনে শিক্ষার ভূমিকার কথা তুলে ধরে মোদী বলেন, গত একশো বছরেরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষকরা ইথিওপিয়ার শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, এই সম্মান তিনি শুধু নিজের জন্য নয়, বরং সেই সব ভারতীয় ও ইথিওপিয়ান নাগরিকদের উদ্দেশে উৎসর্গ করছেন, যাঁরা দীর্ঘদিন ধরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে কাজ করেছেন। ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে তিনি এই সম্মানের জন্য কৃতজ্ঞতা জানান।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই সম্মান প্রদান ভারত-ইথিওপিয়া সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে সহযোগিতা ও ইতিবাচক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে। 


```