Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

টাকার দামে ফের রেকর্ড পতন, সামান্য ক্ষত মেরামত দিনের শুরুর বেচাকেনায়

দুদিনের মধ্যবর্তী বাজারে ভারতীয় টাকার দাম ডলারপ্রতি ৯১.০৮ হয়েছে। আগের দিন বাজার বন্ধের সময় যা ছিল ০.০৫ শতাংশ কম।

টাকার দামে ফের রেকর্ড পতন, সামান্য ক্ষত মেরামত দিনের শুরুর বেচাকেনায়

চলতি বছরে গোটা এশিয়ার মধ্যে টাকার খেলা সবথেকে খারাপ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 17 December 2025 10:33

দ্য ওয়াল ব্যুরো: টাকার দামে ফের রেকর্ড পতন। মঙ্গল ও বুধের সকালে মার্কিন ডলারের পাল্লায় ৯১ টাকার সীমারেখাও পেরিয়ে গেল ভারতীয় মুদ্রা। দুদিনের মধ্যবর্তী বাজারে ভারতীয় টাকার দাম ডলারপ্রতি ৯১.০৮ হয়েছে। আগের দিন বাজার বন্ধের সময় যা ছিল ০.০৫ শতাংশ কম।

তবে এদিন একেবারে সকালের দিকে (৯টা ৪০ মিনিট) টাকার মূল্য দাঁড়ায় ৯০.১৫। সিসিআইএল (CCIL) ডেটা এই তথ্য দিয়েছে। মুদ্রা বিনিময় বিশেষজ্ঞ কোম্পানির এক এমডি অমিত পাবরি বলেন, বাণিজ্য সমঝোতা নিয়ে চলতি অনিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগের ক্রমবর্ধমান চাপ ভারতীয় বাজারে অতিরিক্ত ভীতি জাগিয়ে তুলছে। তিনি আরও বলেন, শুধু টাকাই নয়, ডলারও চাপের মধ্যে রয়েছে। তবে বাণিজ্য আলোচনায় যদি কোনও ইতিবাচক সাড়া মেলে, তাহলে খুব দ্রুত বাজারের মনোভাবে স্থায়িত্ব ফিরবে।

যাই হোক, চলতি বছরে গোটা এশিয়ার মধ্যে টাকার খেলা সবথেকে খারাপ। বছরের গোড়া থেকে এ পর্যন্ত টাকার অবমূল্যায়ন ৫.৯৭ শতাংশ। তুলনামূলকভাবে ইন্দোনেশিয়ার মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে ৩.৫৩ শতাংশ। ফিলিপিন্সের মুদ্রার দাম কমেছে ১.৩৭ শতাংশ। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে ০.৫৬ শতাংশ এবং হংকং ডলারে দাম কমেছে ০.১৩ শতাংশ। 


```