Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

৯ জেনারেলকে বরখাস্ত করল চিনা কমিউনিস্ট পার্টি, সেনায় এত বড় শাস্তির নজির স্মরণকালে নেই

বরখাস্ত সেনাকর্তারা তিন তারকা বিশিষ্ট জেনারেল এবং চিনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। এই কমিটির হাতে রয়েছে গুরুতর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার। 

 ৯ জেনারেলকে বরখাস্ত করল চিনা কমিউনিস্ট পার্টি, সেনায় এত বড় শাস্তির নজির স্মরণকালে নেই

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 October 2025 11:02

দ্য ওয়াল ব্যুরো: চিনের কমিউনিস্ট পার্টি দেশটির সেনাবাহিনীর শীর্ষ নয় জন জেনারেলকে বরখাস্ত করেছে। বেজিংয়ে চিনের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই জেনারেলদের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকেই বসিয়ে দেওয়া হল।‌ তবে আরও তদন্ত এবং গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হবে ওই সেনাকর্তাদের। ‌ ওয়াকিবহাল মহলের মতে স্মরণকালের মধ্যে লালফৌজে এত বড় শাস্তির নজির নেই।‌

বরখাস্ত সেনাকর্তারা তিন তারকা বিশিষ্ট জেনারেল এবং চিনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। এই কমিটির হাতে রয়েছে গুরুতর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার।

প্রতিরক্ষা মন্ত্রক বলেছে দুর্নীতির বিরুদ্ধে পার্টির জিরো টলারেন্স নীতি কার্যকর করা হয়েছে ওই জেনারেলদের বিরুদ্ধে। দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকেরা এই সিদ্ধান্তকে কমিউনিস্ট পার্টিতে শুদ্ধকরণ অভিযান হিসাবেও বর্ণনা করছেন।

তিন বছর আগে কমিউনিস্ট পার্টি শতবর্ষে ঘোষণা করা হয়েছিল দল ও প্রশাসনকে দুর্নীতি শূন্য করে তোলাই হবে তাদের পরবর্তী লক্ষ্য। ‌প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেন, দুর্নীতি করলে রেহাই নেই।

বরখাস্ত সেনাকর্তাদের মধ্যে হি ওয়েইডং হলেন চিনের সামরিক বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা। সেন্ট্রাল মেলেটারি কমিশনে চেয়ারম্যান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরই ওয়েইডিংয়ের স্থান ছিল। তিনি পার্টির পলিটব্যুরোরও সদস্য। চলতি বছরের মার্চের পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। ‌


```