Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চিনের বদলা ব্রাজিলে! ব্রিকসের মঞ্চে পাকিস্তান নিয়ে নিন্দা প্রস্তাব পাশ করাতে মরিয়া দিল্লি

রিও ডি জেনেরিও’র শীর্ষ সম্মেলনে ভারতের অন্যতম লক্ষ্য হল পহেলগামের হত্যাকাণ্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করানো। 

চিনের বদলা ব্রাজিলে! ব্রিকসের মঞ্চে পাকিস্তান নিয়ে নিন্দা প্রস্তাব পাশ করাতে মরিয়া দিল্লি

রিও ডি জেনেরিও-তে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকসসের শীর্ষ সম্মেলন

শেষ আপডেট: 1 July 2025 08:25

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৬ ও ৭ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও-তে (Rio de Janeiro, the capital of Brazil) অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকসসের (BRICS) শীর্ষ সম্মেলন। ভারত (India) ছাড়াও ব্রাজিল (Brazil), রাশিয়া (Russia), চিন (China), দক্ষিণ আফ্রিকা (South Africa) -সহ দশটি দেশ এই আন্তর্জাতিক মঞ্চের সদস্য। ব্রাজিলের সম্মলনে ভারতের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

বিদেশ মন্ত্রকের একাধিক সূত্র জানাচ্ছে, রিও ডি জেনেরিও’র শীর্ষ সম্মেলনে ভারতের অন্যতম লক্ষ্য হল পহেলগামের হত্যাকাণ্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করানো। সেদিক থেকে প্রধানমন্ত্রী মোদীর পরবর্তী বিদেশ সফর বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।

গত সপ্তাহে চিনের কুইংদাওতে অনুষ্ঠিত এসসিও সম্মলনের ঘাষণায় পহেলগামের হত্যাকাণ্ড এবং পাকিস্তানের ভূমিকার নিন্দা সূচক কোনও কথা স্থান পায়নি। ভারতের আপত্তি উপেক্ষা করে ঘোষণাপত্র জারি করা হয়। পাকিস্তান ভারতের প্রস্তাবের জোরালো আপত্তি তুলেছিল। তার জেরে ভারতের প্রতিনিধি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ওই ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি।

ভারত চাইছে এসসিও সম্মেলনের অসমাপ্ত কাজ ব্রিকসের মঞ্চে পূরণ করতে। ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলনে চিন ও রাশিয়ার প্রেসিডেন্ট যথাক্রমে জি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন যোগ দেবেন না। দুই দেশের প্রধানমন্ত্রী অথবা বিদেশ মন্ত্রী প্রতিনিধিত্ব করবেন। তাছাড়া পাকিস্তান ব্রিকসের সদস্য নয়।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের হাতে ২২জন পর্যটকের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক মঞ্চে নিন্দা প্রস্তাব পাশ করাতে পারেনি নয়াদিল্লি। পাকিস্তান কীভাবে ভারতের বিরুদ্ধে লাগাতার জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে তা তুলে ধরতে ৩২টি দেশে ভারতের সংসদীয় প্রতিনিধিদল গিয়েছিল। কিন্তু কোনও দেশই পাকিস্তানের নিন্দায় মুখর হয়নি।

এই পরিস্থিতিতে ব্রাজিলে ব্রিকস সম্মেলনকে পাখির চোখ করেছে ভারত। তবে কাজটা সহজ নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বলেই মনে করা হচ্ছে। তিনি ব্রিকসের সদস্য দেশগুলির মধ্যে চিনকে বাদ দিয়ে বাকিদের দিয়ে পাকিস্তানের নিন্দা করাতে পারেন কিনা সেটাই দেখার।  

ভারত যে ব্রিকসের সম্মেলনের ঘোষণায় পাকিস্তানের নিন্দা নথিভুক্ত করাতে চাইছে তা স্পষ্ট আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব দাম্মু রবি। তিনি বলেছেন, পহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়ে ব্রিকস সদস্যরা তাদের বোঝাপড়া, সহানুভূতি এবং ভারতের প্রতি তাদের সংহতি প্রকাশ করবেন তাতে কোনও অসঙ্গতি নেই। তিনি আরও বলেন, আমি মনে করি ব্রাজিলে ব্রিকসের ঘোষণাপত্রটিতে সন্ত্রাসবাদের এমন নিন্দা করা হবে যা ভারতের সন্তুষ্টির জন্য যথেষ্ট।


```