Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মহাকাশে ৫২ ‘চর’ পাঠাচ্ছে ভারত, অন্তরীক্ষ থেকে শ্যেনদৃষ্টিতে নজর চিন-পাকিস্তানের দিকে

উপগ্রহগুলির তোলা ছবি থেকেই নির্দিষ্ট করা হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তোইবা ও হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটিগুলিকে।

মহাকাশে ৫২ ‘চর’ পাঠাচ্ছে ভারত, অন্তরীক্ষ থেকে শ্যেনদৃষ্টিতে নজর চিন-পাকিস্তানের দিকে

গোটা প্রকল্পটি শেষ করে ফেলা হবে ২০২৯ সালের আগে।

শেষ আপডেট: 30 June 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের সময় গোটা দুনিয়া দেখেছে, কাকে বলে বৈদ্যুতিন যুদ্ধকৌশল। সিগন্যাল জ্যাম করা, রাডারের চোখে ধুলো দেওয়ার কৌশল। ভারত প্রায় ২২ মিনিট যাবৎ পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের সমস্ত সিগন্যাল নিজের কবজায় নিয়ে নিয়েছিল। আর এই ২২ মিনিটেরই খেলায় পাকিস্তানের মুখ ভোঁতা করে দিয়েছে ভারতের বিমানবাহিনী। এই অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে দেশের বৈদ্যুতিন যুদ্ধ। যার মূল হাতিয়ারগুলি ঘুরছে মহাকাশে। দেশের চর উপগ্রহগুলির কেরামতিতেই এটা সম্ভবপর হয়েছিল।

এই উপগ্রহগুলির তোলা ছবি থেকেই নির্দিষ্ট করা হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তোইবা ও হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটিগুলিকে। তাদের একেবারে সঠিক আস্তানার সুলুক সন্ধান। উপগ্রহের ছবি ও গোয়েন্দাদের তথ্য মিলিয়ে খোঁজ মিলেছিল বাহাওয়ালপুর, মুজফফরাবাদ, কোটলি ও সিয়ালকোটের ঘাঁটি। পহলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়ে এবার ভারত আধুনিকোত্তর যুগের যুদ্ধ কৌশলকে আরও শক্তিশালী করার দিকে এগতে চাইছে।

প্রতিরক্ষা ও বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, চিন ও পাকিস্তানকে নজরবন্দি করতে ভারত ৫২টি গুপ্তচর উপগ্রহ পাঠানোর কাজ খুব দ্রুতগতিতে শুরু করেছে। এগুলির কাজ হবে দুনিয়ার বিভিন্ন দেশ ছাড়াও বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত খবরাখবর তুলে দেওয়া। এমনকী এগুলিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যে, প্রয়োজন পড়লে উপগ্রহকে সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে।

মহাকাশ নজরদারিতে জোর দিতে গতবছর অক্টোবরে ভারত সরকার ২৬,৯৬৮ কোটি টাকার বিশাল বাজেট পাশ করেছিল। সেই প্রকল্পেরই অন্তর্গত এই উপগ্রহগুলি। এই প্রকল্পে ইসরো (ISRO) পাঠাবে ২১টি উপগ্রহ। এছাড়া তিনটি বেসরকারি সংস্থা বাকি ৩১টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণের দায়িত্বে থাকবে। এর প্রথম দফায় উপগ্রহ ছাড়া শুরু হবে আগামী বছরের এপ্রিল মাস থেকে। এবং গোটা প্রকল্পটি শেষ করে ফেলা হবে ২০২৯ সালের আগে।

প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (IDS) এই প্রকল্পের তদারকিতে থাকছে। এই উপগ্রহগুলির কাজই থাকবে চিন, পাকিস্তান ও ভারত মহাসাগরীয় এলাকায় চিল-নজর রাখা। উপগ্রহ চিত্রের ছবি দেখেই দেশের প্রতিরক্ষা বিভাগের কাজকর্মের সুবিধা হবে। আরও অনেক বেশি তথ্য হাতে আসবে সীমান্ত এলাকা সম্পর্কে।


```