অমিত মালব্য এদিন এক্সবার্তায় লিখেছেন, জইব কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন পাঠ্যক্রমের এন্ট্রান্স পরীক্ষায় (CULET-UG 2024) খুবই হতাশাজনক ব়্যাঙ্ক করার পরেও কীভাবে ভর্তি হতে পারেন?

জইব আহমেদের ভর্তি নিয়ে বিশাল ‘দুর্নীতি’র ইঙ্গিত, কে তাঁকে আড়াল করছেন?
শেষ আপডেট: 30 June 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা নিয়ে নতুন বিতর্ক উসকে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। বিশেষ করে অভিযুক্ত জইব আহমেদের ভর্তি নিয়ে বিশাল ‘দুর্নীতি’র ইঙ্গিত দিয়ে তাঁর মন্তব্য, কে তাঁকে আড়াল করছেন?
অমিত মালব্য এদিন এক্সবার্তায় লিখেছেন, জইব কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন পাঠ্যক্রমের এন্ট্রান্স পরীক্ষায় (CULET-UG 2024) খুবই হতাশাজনক ব়্যাঙ্ক করার পরেও কীভাবে ভর্তি হতে পারেন? কিউলেট-ইউজি ২০২৪ সালের পরীক্ষার মেধাতালিকায় জইবের স্থান ছিল ২৬৩৪। তারপরেও কোন জাদুবলে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত-স্বীকৃত সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হতে পারেন? তাঁর ভর্তি হওয়ায় অনেক মেধাবী ও আইন পড়ায় আগ্রহী ছাত্রদের ভর্তি হওয়া আটকে গিয়েছে। তাঁরা অনেক ভাল ব়্যাঙ্ক করা সত্ত্বেও কী কারণে বঞ্চিত হয়েছেন?
মালব্যর প্রশ্ন, জইব আহমেদকে এই নামজাদা আইন কলেজে ভর্তি হওয়ার সুযোগ কে করে দিয়েছেন? কে তাঁকে আড়াল করে চলেছেন, আমরা এখনই তাদের নাম জানতে চাই। অমিত মালব্য আরও নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে নিশানা করেছেন। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় স্বাগত- যেখানে আইনের শাসনকে নিয়ে প্রহসন করা হয়। এখানে রাজনৈতিক যোগ থাকলেই অপরাধীদের রক্ষাকবচ দেওয়া হয়। সুপরিকল্পিতভাবে সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়।
Zaib Ahmed, one of the accused in the South Calcutta Law College Rape Case, was admitted to the same college—South Kolkata Law College under Calcutta University—despite securing a dismal 2634 rank in CULET-UG 2024!
Meanwhile, meritorious and law-abiding students with far better… pic.twitter.com/eqCPJINYDd— Amit Malviya (@amitmalviya) June 30, 2025
জইব সহ মোট তিনজনের বিরুদ্ধে কসবা আইন কলেজের ২৪ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গোড়া থেকেই অভিযুক্তরা শাসকদলের ছত্রছায়ায় রয়েছে বলে পথে নেমেছে বিজেপি ও বামেরা। গত অগস্ট মাসে কলকাতারই ডাক্তারি কলেজ আরজি কর হাসপাতালে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেবারও দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলি ছাড়াও সাধারণ চিন্তাশীল সমাজ পথে নেমে আন্দোলন করেছিল।