Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত ৮, জখম ১৫

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার বেশিরভাগ কর্মী ও শ্রমিক ছুটে বাইরে বেরিয়ে এলেও এখনও কয়েকজনের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে।

তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত ৮, জখম ১৫

বিস্ফোরণের জেরে গোটা এলাকা রাসায়নিক ধোঁয়ায় ঢেকে যায়।

শেষ আপডেট: 30 June 2025 14:41

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে তেলঙ্গানার সঙ্গারেড্ডি জেলার শিল্পাঞ্চলীয় এলাকায় একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে অন্ততপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। রাসায়নিক ও আগুনে ঝলসে আরও ১৫ জনের মতো কর্মী গুরুতর জখম হন।

পদস্থ এক পুলিশ কর্তা জানান, বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গিয়েছে। তীব্রতা এতটাই ছিল যে, কয়েকজন বিস্ফোরণের জেরে উড়ে গিয়ে প্রায় শখানেক মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন। কারখানার বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়ে এবং সংলগ্ন একটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার বেশিরভাগ কর্মী ও শ্রমিক ছুটে বাইরে বেরিয়ে এলেও এখনও কয়েকজনের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১১টি দমকল গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিদগ্ধ হয়ে ৮ জনের মৃত্যু হয় এবং জখমের সংখ্যা অন্তত ১৫ বলে পুলিশ জানিয়েছে।

জেলাশাসক ও এসপি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে আগুন নেভানো ও উদ্ধারকাজের তদারক করছেন। তাঁরা জানান, সিগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানায় মাইক্রোক্রিস্ট্যালিন সেলুলোজ ও খাবারে মেশানোর রাসায়নিক তৈরি হতো। বিস্ফোরণের জেরে গোটা এলাকা রাসায়নিক ধোঁয়ায় ঢেকে যায়। তাতে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। তাই পুলিশ-প্রশাসন দ্রুত আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়।


```