Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ টোকিও-দিল্লি এয়ার ইন্ডিয়া বিমানের

চলতি মাসেই আমদাবাদে ২৪১ জনকে নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। একজন বাদে সকলেই প্রাণ হারান। ফলে এদিনের ঘটনায় যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়।

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ টোকিও-দিল্লি এয়ার ইন্ডিয়া বিমানের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 June 2025 11:37

দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী। টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমান, এআই ৩৫৭-এ মাঝ আকাশে দেখা দিল যান্ত্রিক ত্রুটি। দ্রুত সতর্কতা অবলম্বন করে রবিবার বিকেল ৩টে ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।

সূত্রের খবর, বিমানের ককপিট থেকেই প্রথমে প্রযুক্তিগত সমস্যার সংকেত মেলে। পাইলট সঙ্গে সঙ্গে কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। বিমানটিতে তখন ২৪১ জন যাত্রী ও কেবিন ক্রু সদস্য ছিলেন। অনুমতি পেয়ে, কলকাতা বিমানবন্দরে জরুরি পরিষেবাগুলি চালু করে তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। অবশেষে নিরাপদে নামানো যায় বিমানটিকে।

চলতি মাসেই আমদাবাদে ২৪১ জনকে নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। একজন বাদে সকলেই প্রাণ হারান। ফলে এদিনের ঘটনায় যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করে।

অনেকেই বলছেন, এয়ার ইন্ডিয়ার বিমানে এই ধরণের প্রযুক্তিগত ত্রুটি নতুন নয়। কিছুদিন আগেই মুম্বইগামী একটি বিমানে মাঝপথে সমস্যা দেখা দেওয়ায় কলকাতায় জরুরি অবতরণ করানো হয়েছিল। সেই বিমানটি একটানা ২৪ ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে ছিল কলকাতা বিমানবন্দরে।

এত ঘনঘন যান্ত্রিক ত্রুটির ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ নীতি নিয়েও। বিশেষ করে আন্তর্জাতিক রুটে চলা বিমানগুলিতে পরপর এমন প্রযুক্তিগত সমস্যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। অনেকেই মনে করছেন, সময় এসেছে কঠোর পর্যালোচনার। যাত্রীদের নিরাপত্তা যেন কোনও ভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে কড়া নজর দেওয়ার দাবিও উঠছে।


```