Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আমদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় মৃত্যুই হয়েছে পরিচালকের, নিশ্চিত হল ডিএনএ পরীক্ষায়

ঘটনার দিন থেকেই মহেশের খোঁজ মিলছিল না। অথচ তাঁর ফোনের লোকেশন শেষবার দেখা গিয়েছিল দুর্ঘটনাস্থলের খুব কাছেই।

আমদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় মৃত্যুই হয়েছে পরিচালকের, নিশ্চিত হল ডিএনএ পরীক্ষায়

মহেশ জিরাওয়ালা

শেষ আপডেট: 21 June 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার (Air India Crash) কয়েক দিন পর অবশেষে নিশ্চিত হল গুজরাতের পরিচালক মহেশ জিরাওয়ালার (Mahesh Jirawala) মৃত্যু। উদ্ধার হওয়া একটি মৃতদেহের সঙ্গে তাঁর পরিবারের ডিএনএ-র নমুনা (DNA Test) মিলিয়ে এই শনাক্তকরণ সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ১২ জুন আমেদাবাদে ঘটে যাওয়া দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণ হারিয়েছেন ২৭০ জনেরও বেশি মানুষ। বিমানবন্দর লাগোয়া ডাক্তারদের হস্টেলে তা ভেঙে পড়েছিল। ২৪২ জন যাত্রীদের মধ্যে একজন যাত্রী বেঁচে গেছিলেন। এদিকে ওই ঘটনার দিন থেকেই মহেশের খোঁজ মিলছিল না। অথচ তাঁর ফোনের লোকেশন শেষবার দেখা গিয়েছিল দুর্ঘটনাস্থলের খুব কাছেই।

পরিবারের সদস্যরা শুরু থেকেই আশঙ্কায় ছিলেন, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কোনও দেহ শনাক্ত করা যাচ্ছিল না। অবশেষে, একটি মৃতদেহের ডিএনএ-র সঙ্গে পরিবারের নমুনা মিলে যাওয়ার পর নিশ্চিত হয়েছে তাঁর মৃত্যু। প্রসঙ্গত, মহেশ মূলত মিউজিক অ্যালবাম নির্মাতা হিসেবে কাজ করতেন। ঘটনার দিন দুপুরে তিনি ল’ গার্ডেন এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারপরই ওই এলাকায় ভেঙে পড়ে বিমান।

মহেশের স্ত্রী জানিয়েছিলেন, ঘটনার দিন দুপুর ১টা ১৪ মিনিটে তাঁর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল মহেশের। বলেছিলেন, মিটিং শেষ হয়েছে, এখন বাড়ি ফিরছেন। তারপর আর ফিরে আসেননি। ফোন করলে তা বন্ধ ছিল। পরে মোবাইল লোকেশন ট্র্যাক করলে দেখা যায়, মহেশের শেষ অবস্থান ছিল বিমান দুর্ঘটনাস্থলের মাত্র ৭০০ মিটার দূরে।

এখনও পর্যন্ত বেশ কয়েকটি দেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলে সূত্রের খবর। মৃতদের মধ্যে অনেকেরই দেহ এতটাই ক্ষতবিক্ষত যে, শনাক্তকরণে ডিএনএ পরীক্ষাই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।


```