যদিও ডিজিসিএ-র নির্দেশে ঠিক কী ধরনের গাফিলতির কথা বলা হয়েছে, সে বিষয়ে এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংস্থার তরফে বলা হয়েছে, নিরাপত্তার মানদণ্ড রক্ষা করতে তারা বদ্ধপরিকর।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 21 June 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের ঘটনার পর (Ahmedabad Plane Crash) এয়ার ইন্ডিয়ার তিন কর্মীকে গাফিলতির অভিযোগে বরখাস্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ (DGCA)। সেই নির্দেশ কার্যকর ইতিমধ্যে কার্যকর করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। সংস্থার তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ পুরোপুরি মেনে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “আমরা ডিজিসিএ-র নির্দেশ মেনে সেটি কার্যকর করেছি। আপাতত সংস্থার চিফ অপারেশনস অফিসার (COO) সরাসরি ইন্টিগ্রেটেড অপারেশনস কন্ট্রোল সেন্টারের (IOCC) তদারকি করবেন।”
যদিও ডিজিসিএ-র নির্দেশে ঠিক কী ধরনের গাফিলতির কথা বলা হয়েছে, সে বিষয়ে এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংস্থার তরফে বলা হয়েছে, নিরাপত্তার মানদণ্ড রক্ষা করতে তারা বদ্ধপরিকর।
প্রসঙ্গত, ডিজিসিএ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, “ক্রু শিডিউলিং, নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহির ইস্যুতে মারাত্মক গাফিলতি রয়েছে। সবথেকে উদ্বেগের বিষয় হল, এই গুরুতর ভুলের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তেমন কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এতদিনে।”
যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা হলেন - চূড়া সিং (ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট), পিংকি মিত্তল (চিফ ম্যানেজার, অপারেশনস—ক্রু শিডিউলিং), এবং পায়েল অরোরা (ক্রু প্ল্যানিং)।
এবার সেই নির্দেশ কার্যকর করে এয়ার ইন্ডিয়া নিজেদের অবস্থান স্পষ্ট করল যে, নিরাপত্তা নিয়ে কোনও রকম গাফিলতি তারা সহ্য করবে না।