Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির প্রস্তুতি শেষ পর্যায়ে, যখন তখন ঘোষণা আসতে পারে হোয়াইট হাউস থেকে

সোমবার হোয়াইট হাউসের (White House) প্রেসসচিব ক্যারোলিন লেভিট স্পষ্ট জানান, চুক্তির খসড়া প্রায় তৈরি, চূড়ান্ত সমঝোতা হলেই ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির প্রস্তুতি শেষ পর্যায়ে, যখন তখন ঘোষণা আসতে পারে হোয়াইট হাউস থেকে

ট্রাম্প ও মোদী

শেষ আপডেট: 1 July 2025 08:09

দ্য ওয়াল ব্যুরো: ওভাল অফিসে চলছে ভারতের (India) সঙ্গে বাণিজ্য চুক্তি (Trade Agreement) চূড়ান্ত করার তোড়জোড়। আমেরিকার (US) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সরাসরি আলোচনায় ব্যস্ত সে দেশের বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক। সোমবার হোয়াইট হাউসের (White House) প্রেসসচিব ক্যারোলিন লেভিট স্পষ্ট জানান, চুক্তির খসড়া প্রায় তৈরি, চূড়ান্ত সমঝোতা হলেই ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এই ঘোষণাকে ঘিরে কূটনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। কারণ ৯০ দিনের শুল্ক-বিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। সেই সময়সীমার মধ্যেই চুক্তি ঘোষণা হতে পারে বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, গাড়ির যন্ত্রাংশ, কৃষিপণ্য ও ইস্পাত আমদানি নিয়ে এখনও কিছু মতবিরোধ রয়েছে দুই দেশের মধ্যে। তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

ভারতের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই আমেরিকায় রয়েছে আলোচনার কাজে। ট্রাম্প প্রশাসনের তরফে চুক্তি নিয়ে যথেষ্ট আগ্রহ থাকলেও, ভারতের তরফে এখনও পর্যন্ত কৃষি ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আপত্তি রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়গুলি নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে সোমবার ওয়াশিংটনে পৌঁছেছেন ভারতের বাণিজ্যমন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। তাঁর সঙ্গে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও, যিনি কোয়াড বৈঠকের পাশাপাশি বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেসসচিব আরও জানান, “ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের কৌশলগত বন্ধু। মোদী এবং ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যা এই চুক্তির পটভূমিতে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করছে।”

সব মিলিয়ে, আগামী ৮ জুলাইয়ের মধ্যে অন্তর্বর্তিকালীন চুক্তি ঘোষণা হতে পারে বলেই ধরে নিচ্ছেন কূটনীতিকরা। সময়সীমা পেরিয়ে গেলেই ফের শুল্ক আরোপের সম্ভাবনা, তাই দুই দেশের কাছেই এ চুক্তি অত্যন্ত জরুরি। এখন দেখার, শেষ মুহূর্তের আলাপ-আলোচনার ফলাফল কী দাঁড়ায়।


```