Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নতুন সর্বোচ্চ নেতা মোজতবাকে নিশানা ইজরায়েলের, বিরোধিতা করে ইরানের পাশে থাকার বার্তা দিল চিন

বেজিং জানিয়ে দিয়েছে, কোনও অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন করে না চিন। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো উচিত।

নতুন সর্বোচ্চ নেতা মোজতবাকে নিশানা ইজরায়েলের, বিরোধিতা করে ইরানের পাশে থাকার বার্তা দিল চিন

কূটনীতি থেকে অর্থনীতি - ইরানের পাশেই চিন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 March 2026 16:43

দ্য ওয়াল ব্যুরো: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)-কে লক্ষ্য করে ইজরায়েলের সম্ভাব্য হামলার হুমকি (Israel threat Mojtaba Khamenei) ঘিরে উত্তেজনা আরও বাড়ল আন্তর্জাতিক কূটনীতিতে। এই পরিস্থিতিতে সোমবার স্পষ্ট বার্তা দিল চিন (China)।

বেজিং জানিয়ে দিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে কোনও ধরনের হামলার পরিকল্পনার বিরোধিতা করছে তারা (China statement against Iran leader attack)।

‘এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়’

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, এবং এতে বাইরের কোনও হস্তক্ষেপ হওয়া উচিত নয়। তাঁর কথায়, “কোনও অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন করে না চিন। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো উচিত।”

বেজিং আরও জানিয়েছে, মোজতবা খামেনেইকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ইরানের সাংবিধানিক কাঠামোর মধ্যেই।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনেইর নাম ঘোষণা হওয়ার পরই হুমকি আসে ইজরায়েলি সামরিক বাহিনীর তরফে। প্রসঙ্গত, এই মোজতবা নিহত ইরানি নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছেলে।

পশ্চিম এশিয়ায় বাড়ছে উত্তেজনা

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পশ্চিম এশিয়ায় সংঘাত দ্রুত বাড়ছে। এর আগেও ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলাকে “অবৈধ আগ্রাসন” বলে তীব্র সমালোচনা করেছিল চিন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছিল বেজিং।

বিশ্লেষকদের মতে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়লে তা শুধু আঞ্চলিক রাজনীতিতেই নয়, চিনের জ্বালানি নিরাপত্তা ও তার বৃহৎ অবকাঠামো প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (Belt and Road Initiative)-এর উপরও প্রভাব ফেলতে পারে। ফলে পরিস্থিতি দ্রুত শান্ত করার পক্ষেই অবস্থান নিয়েছে বেজিং।

কূটনীতি থেকে অর্থনীতি - সব ক্ষেত্রেই ইরানের পাশে চিন

বিশ্লেষকদের মতে, ইরানের প্রতি চিনের সমর্থন কেবল রাজনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ নয়। কূটনৈতিক স্তরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ি এবং মুখপাত্র মাও নিং বারবার ইরানের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি ইরানের অন্তর্বর্তী নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রেখে পরিস্থিতির ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে বেজিং।

অর্থনৈতিক দিক থেকেও ইরানের অন্যতম বড় অংশীদার চিন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের রফতানি হওয়া তেলের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই কিনে থাকে চিন। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে ২৫ বছরের একটি বৃহৎ অর্থনৈতিক চুক্তি রয়েছে, যার সম্ভাব্য মূল্য প্রায় ৪০০ বিলিয়ন ডলার। প্রয়োজনে আর্থিক সহায়তার কথাও বিবেচনা করছে বেজিং।

সামরিক প্রযুক্তিতেও সহযোগিতা

বিশ্লেষকদের মতে, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। চিন ইতিমধ্যেই বিভিন্ন প্রতিরক্ষা সক্ষমতা যেমন মিসাইল, ড্রোন এবং সাইবার প্রযুক্তি নিয়ে প্রস্তুতি বাড়িয়েছে বলে জানা যাচ্ছে। যদিও মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সরাসরি সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে বেজিং।

তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন প্রযুক্তিগত উপাদান বা কম্পোনেন্ট সরবরাহের মাধ্যমে পরোক্ষভাবে সহযোগিতা চালিয়ে যেতে পারে চিন।

পশ্চিম এশিয়ায় সংঘাত যত বাড়ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে যে, এই সংকট শুধু আঞ্চলিক সংঘর্ষ নয়, বরং বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলির মধ্যেও নতুন সমীকরণ তৈরি করছে।


```