Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

লাইভ চলাকালীন নদীতে নামলেন সাংবাদিক, পায়ে এসে ঠেকল নিখোঁজ কিশোরীর দেহ

চরম মর্মান্তিক ঘটনা ঘটল ব্রাজিলে। একটি স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় নদীর মধ্যে দাঁড়িয়ে রিপোর্ট করছিলেন এক সাংবাদিক।

লাইভ চলাকালীন নদীতে নামলেন সাংবাদিক, পায়ে এসে ঠেকল নিখোঁজ কিশোরীর দেহ

মর্মান্তিক ঘটনা ঘটল ব্রাজিলে

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 21:52

দ্য ওয়াল ব্যুরো: চরম মর্মান্তিক ঘটনা ঘটল ব্রাজিলে। একটি স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় নদীর মধ্যে দাঁড়িয়ে রিপোর্ট করছিলেন এক সাংবাদিক। সেখানেই হঠাৎ জলে ডুবে থাকা সেই কিশোরীর দেহের উপর সম্ভবত পা পড়ে যায় তাঁর। এই ভিডিও ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে গিয়েছেন অনেকেই।

ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব ব্রাজিলের বাকাবালের মেয়ারিম নদীতে। সেখানেই বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নিখোঁজ হয় ১৩ বছরের রাইসা নামে এক ছাত্রী। তাঁর খোঁজে নামানো হয়েছিল উদ্ধারকারী দল। সেই সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে খবর করছিলেন সাংবাদিক লেনিল্ডো ফ্রাজাও।

ভিডিও ফুটেজে দেখা যায়, নদীর গভীরতা বোঝাতে লেনিল্ডো কোমর অবধি জলে নেমে যান। যখন জল তাঁর বুক ছুঁতে শুরু করে, তখন হঠাৎ তিনি আঁতকে উঠে বলেন, “জলের নীচে কিছু একটা আমার গায়ে ঠেকল।” ভীত ও হতচকিত হয়ে সঙ্গে সঙ্গে তিনি জল থেকে সরে এসে বলেন, “এখানে কিছু একটা আছে… যেন একটা হাত! ওর দেহটা নয় তো? তবে মাছও হতে পারে। ঠিক বুঝতে পারছি না।”

এই ঘটনার পর ৩০ জুন ফের শুরু হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস ও ডাইভিং টিম নদীতে তল্লাশি চালিয়ে ওই নির্দিষ্ট জায়গা থেকেই উদ্ধার করে রাইসার দেহ। যদিও ফ্রাজাও যে সত্যিই সেই সময় দেহ স্পর্শ করেছিলেন কিনা, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাইসার মৃত্যু জলে ডুবে যাওয়ার কারণেই হয়েছে। দেহে কোনও ধরণের আঘাতের চিহ্ন ছিল না বলে জানানো হয়েছে ময়নাতদন্তে।

সেদিনের রিপোর্টিংয়ে সাংবাদিক লেনিল্ডো নদীর বিপজ্জনক স্রোত ও নদীতলের অসম গঠনের কথাও তুলে ধরেছিলেন। সেই সতর্কবার্তাও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাইসার মৃত্যুর পর স্কুলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে কিশোরীর স্মরণে প্রার্থনা করেন, জ্বালানো হয় মোমবাতি।


```