Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ঢাকায় মৃত্যু বেড়ে ২৭! অনেক প্রাণ বাঁচিয়ে চর্চায় বার্ন ইনস্টিটিউট, হাসিনা, সামন্তের উদ্যোগ

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটকে আলাদা করে জাতীয় প্রতষ্ঠান হিসাবে গড়ে তুলেছিলেন শেখ হাসিনা। এই কাজে তাঁকে পরামর্শ দিয়েছিলেন বঙ্গবন্ধু মেডিকেলের প্রবীণ চিকিৎসক এবং অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসায় বিশেষজ্ঞ সামন্তলাল সেন।

ঢাকায় মৃত্যু বেড়ে ২৭! অনেক প্রাণ বাঁচিয়ে চর্চায় বার্ন ইনস্টিটিউট, হাসিনা, সামন্তের উদ্যোগ

ডক্টর সামন্তলাল ও হাসিনা. ফাইল ছবি।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 July 2025 09:11

দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় সেনা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। হাসপাতাল সূত্র উদ্ধৃত করে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। যদিও সেনা বাহিনীর এখনও পর্যন্ত ১৯জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। সোমবার দুর্ঘটনার পর থেকেই মৃত্যের সংখ্যা নিয়ে বিতর্ক শুরু চলছে। বাহিনী মৃতের সংখ্যা চেপে যাচ্ছে বলে সমাজমাধ্যমে শত শত পোস্ট ঘুরে বেড়াচ্ছে।

বেশি রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান উত্তরার মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২) । প্রতিদিন ছেলেমেয়েদের হাত ধরে রাস্তা পার করে দেওয়া ছিল তাঁর বাড়তি প্রচেষ্টা। সোমবার বিমান স্কুলের ছাদে এসে পড়লেও কর্তব্যে অবিচল ছিলেন। বহু পড়ুয়াকে উদ্ধার করতে গিয়ে এক পর্যায়ে নিজেও গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। রাত সাড়ে ১১’টা নাগাদ মারা যান তিনি। মাহরিনের মৃত্যু সংবাদ পেয়ে রাতেই বহু অভিভাবক সন্তানদের নিয়ে হাসপাতালে ছুয়ে যান। পড়ুয়া দরদী শিক্ষিকার মৃত্যুর খবরে শোক আরও বেড়ে গিয়েছে।

ঢাকার মোট আটটি হাসপাতালে এখনও প্রায় ১৭০ জনের চিকিৎসা চলছে। তারমধ্যে সবচেয়ে বেশি আহতের চিকিৎসা চলছে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে এখনও চিকিৎসাধীন ৭০ জন। মারা গিয়েছেন দু’জন। সেনা বাহিনীর সম্মিলিত সেনা হাসপাতাল-সহ বাকি সাতটিতে চিকিৎসাধীন আহতের সংখ্যা কম হলেও মৃত্যু বেশি। সেনা হাসপাতালে চিকিৎসা চলছে ১৭জনের। মারা গিয়েছেন ১২জন।

এই পরিসংখ্যান তুলে ধরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভূমিকা সমাজমাধ্যমে এবং অন্যত্র প্রশংসিত হচ্ছে। সেই সূত্রে প্রশংসা শোনা গিয়েছে শেখ হাসিনা ও চিকিৎসক সামন্তলাল সেনেরও। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটকে আলাদা করে জাতীয় প্রতষ্ঠান হিসাবে গড়ে তুলেছিলেন শেখ হাসিনা। এই কাজে তাঁকে পরামর্শ দিয়েছিলেন বঙ্গবন্ধু মেডিকেলের প্রবীণ চিকিৎসক এবং অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসায় বিশেষজ্ঞ সামন্তলাল সেন। এই চিকিৎসকের উদ্যোদে বার্ন ইনস্টিটিউট এশিয়ার সেনা হাসপাতাল হয়ে ওঠে। ২০২৪-এ শেখ হাসিনা পঞ্চমবারের জন্য ক্ষমতায় এলে ডা: সামন্তলাল সেনকে স্বাস্থ্য মন্ত্রী করেন।

গত বছর ৫ অগস্ট হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। বহুজন বলতে শুরু করেছেন হাসিনাই ভাল ছিলেন। তবে সেটা ইউনুস সরকারের অপদার্থতা, ব্যর্থতার কারণে। সোমবারের ঘটনায় হাসিনার ভাল কাজের জন্য জাতীয় সংকটে জাতি সাবেক প্রধানমন্ত্রীকে স্মরণ করেছে।

শুধু বার্ন ইনস্টিটিউট নয়, উত্তরা এলাকায় বিমান ভেঙে পড়ার পর আহতদের হাসপাতালে নিয়ে যেতে মেট্রো রেলকেও কাজে লাগায় বর্তমান সরকার। মেট্রোর প্রথম একটি বগি আগতদের নিয়ে যেতে সংরক্ষণ করা হয়। উত্তরা স্টেশন থেকে মেট্রোয় চাপিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয় আহতদের। দ্রুত চিকিৎসা মেলায় অনেকেই বিপন্মুক্ত এখন। যানজট এড়িয়ে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া নিয়েও হাসিনার প্রশংসা শোনা গিয়েছে বহু মুখে। ঢাকায় মেট্রো রেল চালু করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিমান দুর্ঘটনার পর ইউনুস সরকার ঘোষণা করে আহতদের চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনানো হবে। সেই ঘোষণা নিয়ে সমাজমাধ্যমে শত শত পোস্ট ঘুরে বেড়াচ্ছে। তাতে প্রশ্ন তোলা হয়েছে, দেশে সামন্তলাল সেনের মতো জগৎ বিখ্যাল চিকিৎসক থাকতে তাঁকে কাজে না লাগিয়ে কেন বিদেশের স্মরণাপন্ন হচ্ছে সরকার। ডা: সামন্তলাল সেন দীর্ঘদিন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন। পালাবদলের পর প্রচারের আলোর বাইরে তিনি।


```