Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কলকাতার শিল্পী উত্তম পালের হাতে সাজছে প্রতিমা, লন্ডনে এবার বং জংশনের প্রথম দুর্গাপুজো

লন্ডনে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছে বং জংশন। এবারের আকর্ষণ কলকাতার শিল্পী উত্তম পালের গড়া পদ্মাসনে মা দুর্গার প্রতিমা। প্রবাসী বাঙালিদের জন্য এই উৎসব হয়ে উঠবে রঙ, আলো, সুর ও স্বাদের মিলনমেলা।

 

কলকাতার শিল্পী উত্তম পালের হাতে সাজছে প্রতিমা, লন্ডনে এবার বং জংশনের প্রথম দুর্গাপুজো

সংগৃহীত ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 September 2025 18:11

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনে নতুন দুর্গাপুজো। প্রথমবারের মতো মাতৃ বন্দনায় মাতছে বং জংশন। এবারের থিম, 'ভিড়ের মধ্যে দুর্গা খুঁজো, এবার অন্য রকম দুর্গা পুজো।'

হলিফিল্ড স্কুল, সার্বিটন হিল রোড, সার্বিটন (কেটিসিক্স৪টিইউ)-এ বসবে আসর। প্রবাসী বাঙালিদের জন্য রঙ, আলো, সুর আর স্বাদের এক অনন্য মিলনমেলা হয়ে উঠতে চলেছে এই উৎসব।

এবারের সবচেয়ে বড় আকর্ষণ, অভিনব প্রতিমা। মা দুর্গাকে পদ্মাসনে বসা অবস্থায় দেখা যাবে, গড়েছেন কলকাতার খ্যাতনামা প্রতিমাশিল্পী উত্তম পাল। রেলওয়ে-থিমে সাজবে মণ্ডপ।

শুধু প্রতিমাই নয়, থাকছে জমজমাট নানা আয়োজন, চণ্ডীপাঠ, নাচ-গান, সাংস্কৃতিক পরিবেশনা, পপ মিউজিক কনসার্ট, বিউটি কনটেস্ট, এমনকি কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুডের স্টলও।

তবে বং জংশনের উদ্দেশ্য শুধু দুর্গাপুজোয় সীমাবদ্ধ থাকা নয়, তারা এই উৎসবকে 'সাংস্কৃতিক জংশন' হিসেবে গড়ে তুলতে চাইছে। কাছাকাছি আয়োজিত গুজরাতি গরবা কমিউনিটির সঙ্গে মিলেমিশে এই উৎসব হয়ে উঠবে ভারতীয় বহুত্ববাদের প্রতীক।


```