Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পে আশার আলো, দুর্গাপুজোর পরই কাজ শুরুর সম্ভাবনা

দীর্ঘ আটকে থাকার পর চিংড়িঘাটায় শুরু হতে চলেছে অরেঞ্জ লাইনের কাজ। নভেম্বরেই শুরু হতে পারে অসমাপ্ত অংশের নির্মাণ, বিমানবন্দর পর্যন্ত মেট্রোর আশা।

 

চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পে আশার আলো, দুর্গাপুজোর পরই কাজ শুরুর সম্ভাবনা

চিংড়িঘাটায় মেট্রো

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 September 2025 22:34

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আশার আলো দেখা যাচ্ছে কলকাতার অরেঞ্জ লাইন মেট্রো প্রকল্পে। কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত এই লাইনের কাজ প্রায় শেষ হলেও চিংড়িঘাটার ৩৬৬ মিটার অসমাপ্ত অংশ আটকে রেখেছিল পুরো প্রকল্পকে। এবার উৎসবের মরসুম শেষ হতেই সেই অচলাবস্থা কাটাতে প্রস্তুতি শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকেই চিংড়িঘাটায় ফের গতি পেতে পারে কাজ।

মঙ্গলবার দুপুরে কলকাতা হাই কোর্টের নির্দেশে মেট্রো ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক বসে। উপস্থিত ছিলেন মেট্রো রেল, রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল), কেএমডিএ এবং কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রতিনিধিরা। বৈঠক শেষে সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার ট্রাফিক ব্লক নিয়ে কাজ এগোনোর সিদ্ধান্ত হয়েছে। ওই সময়ে বিকল্প পথে গাড়ি চালানোর পরিকল্পনাও করা হয়েছে।

অরভিএনএল কর্মকর্তাদের আশা, ওই সময়ের মধ্যে অসমাপ্ত কাজ শেষ করা গেলে নিউ গড়িয়া থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন (বিমানবন্দর) পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব হবে। ফলে বহু প্রতীক্ষিত প্রকল্পের গতি বাড়বে।

বৈঠকে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন চালু করার বিষয়ও উঠে আসে, যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে, চিংড়িঘাটা আন্ডারপাস তৈরির প্রসঙ্গ আলোচনায় এলেও বিশেষ অগ্রগতি হয়নি। আপাতত কর্তৃপক্ষের মূল লক্ষ্য চিংড়িঘাটার জট কাটানো, কারণ এই অংশের কাজ সম্পূর্ণ না হলে গোটা প্রকল্প ঝুলে থাকবে।

উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন চালু হলে শহরের দক্ষিণ থেকে উত্তর-পূর্বে পৌঁছনো অনেক সহজ হবে।


```