Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

গৃহযুদ্ধ বিধ্বস্ত মায়ানমারের বৌদ্ধ মঠে জুন্টা বাহিনীর বিমানহানায় মৃত ২৩

মায়ানমারের সেনাশাসক বা জুন্টা সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বিমানহানা চালিয়ে বৌদ্ধ মঠ গুঁড়িয়ে দিয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা জানান।

গৃহযুদ্ধ বিধ্বস্ত মায়ানমারের বৌদ্ধ মঠে জুন্টা বাহিনীর বিমানহানায় মৃত ২৩

মঠে প্রায় ২০০ জন ঘরছাড়াদের আশ্রয় দেওয়া হয়েছিল। ফাইল ছবি।

শেষ আপডেট: 11 July 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: মায়ানমারের সাগেইং প্রদেশে একটি বৌদ্ধ মঠে হামলায় ৪ শিশুসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই হামলা হয়। লিনটালু গ্রামের ওই বৌদ্ধ মঠে হামলার কথা জানান জেলা পিপলস অ্যাডমিনিস্ট্রেশনের গণতন্ত্রকামী গোষ্ঠীর এক নেতা। এই গ্রুপই মধ্যাঞ্চলের একটি অংশ সমান্তরাল সরকার চালায় জুন্টা প্রশাসনের বিরুদ্ধে।

মায়ানমারের সেনাশাসক বা জুন্টা সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বিমানহানা চালিয়ে বৌদ্ধ মঠ গুঁড়িয়ে দিয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা জানান। জুন্টা সরকারের তরফে অবশ্য এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঠে প্রায় ২০০ জন ঘরছাড়াদের আশ্রয় দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর সঙ্গে গণতন্ত্রকামী বাহিনীর ঘরোয়া যুদ্ধে তাঁরা ঘরছাড়া হয়েছিলেন।

২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী আং সান সু চি সরকারকে হটিয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ফের জুন্টা সরকার কায়েম হওয়ার পর থেকে সংঘর্ষে জড়িয়ে রয়েছে দেশ। গত ২৮ মার্চ এই অঞ্চলে ৭.৭ রিখটার স্কেলে ভূমিকম্পের পর সরকার অস্থায়ী সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল। অন্যদিকে, জুন্টা বিরোধী গোষ্ঠীগুলিও ত্রাণ ও মানবিকতার খাতিরে সেই চুক্তি চালিয়ে যাচ্ছিল।

যদিও সেনাবাহিনী তারপরেও বিমানহানা ও সেনা হামলা চালিয়ে যাচ্ছিল। যার ফলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ভূমিকম্প বিধ্বস্ত এলাকাতেও অন্ততপক্ষে ৩,৭০০ বাসিন্দার মৃত্যু হয়েছে এ পর্যন্ত। গত মে মাসে জুন্টা বাহিনী একটি স্কুলে বিমানহানা চালিয়ে প্রায় ১৭ ছাত্রকে হত্যা করে। এদিনের বিমানহানাতেও ২৩ জনের মৃত্যু ছাড়াও বহু মানুষ জখম হয়েছেন।


```