Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাশ্মীরে কাঁটা, ঢিলেঢালা নেপাল সীমান্ত ডিঙিয়ে লস্কর-জয়েশ জঙ্গিদের ভারতে হামলার ছক

ভারত-নেপালের মাঝে রয়েছে ১,৭৫১ কিমি দীর্ঘ খোলা সীমান্ত (কাঁটাতারের বেড়া নেই)। যেখানে খুব সামান্যই টহলদারি ও নজরদারি থাকে। ফলে এই সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ করা জঙ্গিদের পক্ষে অত্যন্ত সহজ, সুগম ও কম খরচার।

কাশ্মীরে কাঁটা, ঢিলেঢালা নেপাল সীমান্ত ডিঙিয়ে লস্কর-জয়েশ জঙ্গিদের ভারতে হামলার ছক

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 11 July 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের চেনা পথ ছেড়ে এবার পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা ও জয়েশ-ই-মহম্মদ নেপাল সীমান্ত দিয়ে ঢুকে ভারতে হামলা চালানোর কৌশল নিচ্ছে। চমকে দেওয়া এই তথ্য দিয়েছেন নেপালেরই এক শীর্ষ আধিকারিক। নেপাল প্রেসিডেন্টের উপদেষ্টা সুনীলবাহাদুর থাপা এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। কাঠমান্ডুতে আয়োজিত নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এনগেজমেন্টের (NIICE) একটি আলোচনাসভায় থাপা এই তথ্যের কথা জানান।

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদী হুমকি নিয়ে আলোচনাসভার ডাক দেওয়া হয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ দেশগুলির আঞ্চলিক বিশেষজ্ঞ ও নীতি নিরূপকরা অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের বক্তারা একমত হন যে, ভারতে সন্ত্রাসবাদী হামলার প্রভাব পড়ে নেপালের উপরেও। কারণ এতে ক্ষতিগ্রস্ত হয় আঞ্চলিক শান্তি ও সুস্থিতি। সার্ক গোষ্ঠীর কার্যকারিতা বৃহত্তর অর্থে আঞ্চলিক সংহতি বিপন্ন হচ্ছে পাকিস্তানের সরাসরি সন্ত্রাসবাদকে সমর্থন করায়।

আলোচনাসভা থেকে দাবি উঠেছে, আরও মজবুত জঙ্গি বিরোধী সহযোগিতা গড়ে তুলতে হবে। বিশেষত অর্থ তছরুপ, আর্থিক মদত, গোয়েন্দা তথ্য লেনদেন ও ভারতীয় সীমান্তে যৌথ টহলদারি কঠোর ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসবাদ নিয়ে দুমুখো নীতি ছেড়ে অবস্থান স্পষ্ট করার গুরুত্বের উপরেও জোর দিয়েছেন বক্তারা। একইসঙ্গে আইসি-৮১৪ বিমান ছিনতাই ও সাম্প্রতিক লস্করের পহলগাম হানায় মৃতদের মধ্যে একজন নেপালি নাগরিক থাকায় ক্ষুদ্র দেশটিও উদ্বেগ প্রকাশ করে।

প্রসঙ্গত, ভারত-নেপালের মাঝে রয়েছে ১,৭৫১ কিমি দীর্ঘ খোলা সীমান্ত (কাঁটাতারের বেড়া নেই)। যেখানে খুব সামান্যই টহলদারি ও নজরদারি থাকে। ফলে এই সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ করা জঙ্গিদের পক্ষে অত্যন্ত সহজ, সুগম ও কম খরচার। ভুয়ো নেপালি তথ্য জোগাড় করাও কঠিন নয় পরিচয় গোপন রাখতে। বহুদিন ধরেই লস্কর ও জয়েশ জঙ্গিরা নেপাল দিয়ে ঢুকতে গিয়ে পাকড়াও হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ হল, ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি-৮১৪ বিমান ছিনতাই। কাঠমান্ডু থেকে নয়াদিল্লি আসছিল বিমানটি। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ঢিলেঢালা নিরাপত্তার ফাঁক গলেই অস্ত্রসহ উড়ানে উঠেছিল জঙ্গিরা।


```