Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

জাপানে প্রধানমন্ত্রী মোদীর মুখে ‘আরিগাতো গোজাইমাস’, এই জাপানি শব্দবন্ধের মানে কী?

টোকিয়োয় (Tokyo) ভারতীয় সম্প্রদায়ের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্য ছিল বিশেষ অনুষ্ঠান। বেজে উঠেছিল বেদমন্ত্র, গায়ত্রী মন্ত্রপাঠ।

জাপানে প্রধানমন্ত্রী মোদীর মুখে ‘আরিগাতো গোজাইমাস’, এই জাপানি শব্দবন্ধের মানে কী?

জাপানে নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 August 2025 13:57

দ্য ওয়াল ব্যুরো: দু’দিনের সরকারি সফরে জাপান (PM Modi Japan Tour) পৌঁছে সে দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের শুরুতেই একটিই শব্দ উচ্চারণ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)— “আরিগাতো গোজাইমাস (Arigato gozaimasu)।” জাপানি ভাষার (Japani Language) এই শব্দবন্ধের অর্থ, ‘আপনাকে অনেক ধন্যবাদ।’ কূটনীতির মঞ্চে সঠিক ভাষায় সৌজন্যের এই প্রকাশে খুশি হয়েছেন জাপানি জনতা।

টোকিয়োয় (Tokyo) ভারতীয় সম্প্রদায়ের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্য ছিল বিশেষ অনুষ্ঠান। বেজে উঠেছিল বেদমন্ত্র, গায়ত্রী মন্ত্রপাঠ। নাচ-গানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির ছোঁয়ায় মুখর হয়ে ওঠে টোকিয়োর অডিটোরিয়াম। সেই মঞ্চ থেকেই জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মোদী, বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’-র সুযোগকে কাজে লাগান, ভারতের বাজারে বিনিয়োগ করুন।

জাপানি সমাজে “আরিগাতো গোজাইমাস” কেবল ধন্যবাদ নয়, বরং সম্মান প্রদর্শনের ভদ্র উপায়। দৈনন্দিন জীবন থেকে শুরু করে আনুষ্ঠানিক সভা— সর্বত্র এই শব্দবন্ধ ব্যবহৃত হয়। শিক্ষক, সহকর্মী, দোকানদার কিংবা রেস্তরাঁর কর্মী— সকলকেই বলা হয় এই শব্দটি দিয়ে।

পঞ্চদশ ভারত-জাপান বার্ষিক সম্মেলনে দুই নেতা দীর্ঘ আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে রূপরেখা স্থির করেন। আগামী পাঁচ বছরে ভারতীয় বাজারে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে টোকিয়ো। প্রতিরক্ষাক্ষেত্রে যৌথ সামরিক মহড়া, প্রযুক্তি ভাগাভাগি এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতার পরিকল্পনা হয়েছে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোয়াড মঞ্চে (ভারত-জাপান-আমেরিকা-অস্ট্রেলিয়া) আরও ঘনিষ্ঠ সহযোগিতার বার্তাও দিয়েছেন দুই নেতা।

বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে ভারতীয় বুলেট ট্রেন প্রকল্প ‘ই-১০ শিনকানসেন’। সংযোগ বৃদ্ধি ও পরিবহণ ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে এ প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর উৎপাদন এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সহযোগিতার দিকেও জোর দিয়েছে দুই দেশ।

সফরের আর এক বিশেষ মুহূর্ত— তাকাসাকির শোরিনজান দারুমা-জি মন্দিরের প্রধান পুরোহিত রেভ সেইশি হিরোসে প্রধানমন্ত্রী মোদীকে উপহার দিয়েছেন ঐতিহ্যবাহী দারুমা পুতুল। লাল রঙের গোলাকার এই পুতুল জাপানি সংস্কৃতিতে ধৈর্য, অধ্যবসায় এবং সৌভাগ্যের প্রতীক। এর সঙ্গে জড়িয়ে আছেন ভারতীয় ভিক্ষু বোধিধর্ম, যাকে বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়।

নরেন্দ্র মোদীর অষ্টম জাপান সফর অন্যবারের মতোই ভারত-জাপান সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। সাংস্কৃতিক মেলবন্ধন থেকে শুরু করে অর্থনীতি ও কৌশলগত সহযোগিতা— সব দিকেই নতুন অধ্যায়ের সূচনা ঘটাল দুই দেশের বৈঠক।


```