Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জাপানের ঐতিহ্যবাহী দারুমা ডল উপহার পেলেন প্রধানমন্ত্রী মোদী, এই পুতুলের বিশেষত্ব কী?

জাপানের শোরিনজান দারুমা-জি (Shorinzan Daruma-Ji Temple) মন্দিরের প্রধান পুরোহিত সেইশি হিরোসে প্রধানমন্ত্রীর হাতে এই পুতুল তুলে দেন।

জাপানের ঐতিহ্যবাহী দারুমা ডল উপহার পেলেন প্রধানমন্ত্রী মোদী, এই পুতুলের বিশেষত্ব কী?

দারুমা পুতুল হাতে মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 August 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: বিদেশ ভ্রমণে (Foreign Tour) গেলে অনেকেই স্মৃতিচিহ্ন বা স্যুভেনির সংগ্রহ করেন। কারও কাছে সেটা ফ্রিজ ম্যাগনেট, কারও কাছে চাবির রিং। তবে শুধু সাধারণ পর্যটক নন, রাষ্ট্রপ্রধানরাও  অনেক সময়ে পান বিশেষ উপহার। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi) ব্যাতিক্রম নন। জাপানে গিয়ে তিনি উপহার পেলেন এক দারুমা পুতুল (Daruma Doll)।

জাপানের শোরিনজান দারুমা-জি (Shorinzan Daruma-Ji Temple) মন্দিরের প্রধান পুরোহিত সেইশি হিরোসে প্রধানমন্ত্রীর হাতে (Prime Minister Narendra Modi in Japan) এই পুতুল তুলে দেন। জাপানের অন্যতম জনপ্রিয় স্যুভেনির হিসেবেই দারুমা পুতুলকে ধরা হয়। কিন্তু কী এই দারুমা পুতুল? কেনই বা তা এত বিশেষ?

জাপানে দোকান, রেস্তরাঁ থেকে শুরু করে ঘরের তাক— সর্বত্রই দেখা মেলে গোলগাল, তীক্ষ্ণ দৃষ্টির এই পুতুলের। বিশ্বাস করা হয়, এটি সৌভাগ্য, সমৃদ্ধি ও অধ্যবসায়ের প্রতীক। আসলে দারুমা শব্দটি এসেছে বোধি ধর্ম থেকে। পরবর্তীতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে তিনি একটানা ন’বছর ধ্যান করেছিলেন, ফলে তাঁর হাত-পা ক্ষয়ে গিয়েছিল। তাই পুতুলের আকারও হাত-পা-বিহীন মানুষের মতো— থাকার মধ্যে শুধু মাথা ও ধড়।

লোককথায় বলা হয়, বোধিধর্ম ধ্যানের সময়ে যাতে ঘুম না আসে, তাই তিনি নিজের চোখের পাতা ছিঁড়ে ফেলেছিলেন। তাই পুতুলের চোখ বড় বড় আর তীক্ষ্ণ।

প্রথা মতে লাল রঙেই তৈরি হয় দারুমা। বলা হয়, এশিয়ায় এক সময় ভয়ঙ্কর গুটি বসন্ত মহামারি দেখা দিলে লাল রঙ দিয়ে দেবতার অনুগ্রহ চাওয়া হত। সেই বিশ্বাস থেকেই লাল দারুমার প্রচলন। তবে আজকাল নানা রঙের দারুমা পাওয়া যায়—

  • হলুদ দারুমা : সুরক্ষা ও নিরাপত্তা
  • সাদা দারুমা : ভালবাসা ও মিলন
  • এ ছাড়া প্রতিটি পুতুলের মুখের নীচে সোনালি অক্ষরে লেখা থাকে ফুকু-ইরি, যার অর্থ “ভাগ্য আনা।”

আজ জাপানের সর্বত্র দারুমা পুতুল মিললেও ৮০ শতাংশই তৈরি হয় তাকাসাকি শহরে। ১৭ শতকে সেখানকার কৃষকরা প্রথম এই পুতুল বানাতেন। কাগজ মাখিয়ে তৈরি দারুমা এমনভাবে বানানো হত, যাতে ঠেলেও ফেলে দিলেও আবার উঠে দাঁড়াত। এটাই প্রতীক— “সাত বার পড়লেও আটবার উঠে দাঁড়াও।”

আজও নতুন বছরের শুরুতে অনেকে দারুমা কিনে থাকেন নতুন লক্ষ্য পূরণের আশায়।

দারুমা শুধু সৌভাগ্যের প্রতীক নয়, ইচ্ছেপূরণেরও মাধ্যম। প্রথা অনুযায়ী, কেউ যখন কোনও ইচ্ছে স্থির করেন, তখন পুতুলের এক চোখে রঙ ভরেন— যা তাকে প্রাণ দেওয়ার প্রতীক। ইচ্ছে পূর্ণ হলে রঙ করা হয় অন্য চোখে। এক বছরের মধ্যে যদি ইচ্ছেপূরণ না হয়, তবে সেই দারুমা পুতুল মন্দিরে নিয়ে গিয়ে ‘দারুমা কুইও’ নামের বিশেষ পূজার পর পোড়ানো হয়।

আজকের দিনে দারুমা শুধু পুতুল নয়, জাপানি সংস্কৃতির অঙ্গ। সাহিত্য, সিনেমা, অ্যানিমে, ভিডিও গেম— সর্বত্রই দারুমার উপস্থিতি চোখে পড়ে। তাই মোদীর হাতে জাপানের এই বিশেষ উপহার নিছক স্মৃতিচিহ্ন নয়, বরং অধ্যবসায়, সৌভাগ্য ও দীর্ঘজীবনের প্রতীক বলেও মনে করছেন অনেকে।


```