Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আপনাকে নিয়ে বই লিখব: মোদীর উদ্দেশে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় যে লেখালেখি করেন, ছবি আঁকেন তা সকলের জানা। প্রতি বছর বইমেলায় মুখ্যমন্ত্রীর নতুন বইও প্রকাশিত হয়। চলতি বছরও হয়েছে। 

অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আপনাকে নিয়ে বই লিখব: মোদীর উদ্দেশে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 August 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: অবসরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে লেখালেখি করেন, ছবি আঁকেন তা সকলের জানা। প্রতি বছর বইমেলায় মুখ্যমন্ত্রীর নতুন বইও (Book) প্রকাশিত হয়। চলতি বছরও হয়েছে। তবে পরের বছর অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে তাঁর কী বই বেরতে চলেছে তা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) মঞ্চ থেকে ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীদের (Prime Minister) নিয়ে বই লিখবেন তিনি!

বৃহস্পতিবার দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কথায় কথায় নিজে জানান, আগামী বছর তিনি প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখবেন এবং তা বইমেলায় বেরবে। কিন্তু হঠাৎ তিনি প্রধানমন্ত্রীদের নিয়েই কেন বই লিখবেন? বিষয়টি খোলসা করতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই (Narendra Modi) নিশানা করেন মমতা।

নির্বাচন কমিশন (ECI), কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে (Central Agencies) নিজেদের কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার - তৃণমূলের এই অভিযোগ নতুন নয়। বৃহস্পতিবার এই ইস্যুতেই মমতা বলেন, ''ভোট আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে এজেন্সিগুলি রাজনীতি করত না।'' এই প্রসঙ্গেই মোদীকে উদ্দেশ্য করে মমতার সংযোজন - ''আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি।‌ আমি এবার ব‌ই লিখব, কাকে কেমন দেখেছি। আপনাকে নিয়েও তো একটা লেখা থাকবে।'' মমতা মনে করিয়ে দিয়েছেন যে তিনি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বহু প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছেন। সেই নিয়েই এবার বই লিখতে চলেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখনী নিয়ে হামেশাই চর্চা হয়। গত ১৫ বছর ধরে তিনি চূড়ান্ত প্রশাসনিক ব্যস্ততার মাঝেও নানা বই লিখেছেন। গদ্য থেকে শুরু করে ড়া, কবিতা, গান – সবরকম রচনাই রয়েছে তাঁর। প্রেসিডেন্সি মিউজিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের সংকলন নিয়ে আলাদা একটি ঘরও রয়েছে। সেই প্রেক্ষিতে বলা যায়, তাঁর বইয়ের তালিকায় আরও একটি যুক্ত হতে চলেছে।

প্রসঙ্গত, চলতি বছর বইমেলাতেই নিজের লেখা তিনটি বই প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি বইয়ের নাম লিপিবন্ধ, স্যালুট ২ এবং বাংলায় নির্বাচন ও আমরা। 


```