Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

'বিজেপি হাই লোডেড ভাইরাস! যারা নিয়োগে বাধা দেয়, তারা দু-নম্বরি', বিরোধীদের তুলোধনা মমতার

চাকরি বাতিল এবং জয়েন্টের ফল নিয়ে যে ঘটনা ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়ী বিরোধীরা। স্পষ্টত এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'বিজেপি হাই লোডেড ভাইরাস! যারা নিয়োগে বাধা দেয়, তারা দু-নম্বরি', বিরোধীদের তুলোধনা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 August 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় (SSC Case) ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। ওবিসি সংক্রান্ত ইস্যুতে মামলা হওয়ায় জয়েন্টের ফলপ্রকাশেও বিঘ্ন ঘটেছিল। বিজেপি সহ বিরোধীরা এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করে। তবে শাসক শিবির বারবার বলে এসেছে - বিরোধীদের চক্রান্তের জেরেই এমনটা হয়েছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই অভিযোগ তুলে সরব হয়েছেন। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) সভামঞ্চ থেকেও এই ইস্যুতে মুখ খোলেন তৃণমূল নেত্রী।

চাকরি বাতিল এবং জয়েন্টের ফল নিয়ে যে ঘটনা ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়ী বিরোধীরা। স্পষ্টত এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি, তৃণমূল সরকারের এখানে কিছু করার ছিল না। কারণ বারবার মামলা করে জটিলতা বাড়ানো হয়েছে। মমতার কথায়, ''যারা নিয়োগে বাধা দেয়, যারা কোর্টে কেস করে, তারা দু-নম্বরি।'' তৃণমূল নেত্রীর কটাক্ষ, ওরা ব্যাকডোর দিয়ে লড়াই করে নিয়োগ আটকে রেখেছে।

একযোগে বিজেপি-সিপিএমকে নিশানা করে মমতা এও বলেন, তৃণমূলকে শুধু বাম-বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয় না। যত শক্তি আছে সবার সঙ্গে লড়াই করতে হয়। আক্রমণাত্মক ভঙ্গিতে মমতার সংযোজন, ''বামপন্থীরা নির্লজ্জ, তাই বিজেপির কাঁধে কাঁধ মিলিয়েছে।''

বাংলা ভাষার অপমান, এসআইআর বা এনআরসি ইস্যু নিয়েও এদিন ফের একবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে 'হাই লোডেড ভাইরাস' (High Loaded Virus) বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, ''সেলফিস জায়ান্ট, যারা হাই লোডেড ভাইরাস, যাদের হিমোগ্লোবিন কম আছে, তারা ভাবছে এন‌আরসি চালু করে ভোটাধিকার কেড়ে নেবে। কিন্তু জেনে রাখুন জীবন থাকতে ভোটাধিকার কাড়তে দেবো না।'' পাশাপাশি নির্বাচন কমিশন এবং ইডি-সিবিআইকেও খোঁচা দেন মমতা। মন্তব্য, ভোট আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে এজেন্সিগুলি রাজনীতি করত না। আসলে বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা ললিপপ খেলে মানায় না।

দুর্নীতি ইস্যুতে এদিনও কার্যত অল-আউট খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কটাক্ষ, “আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার, আর বিজেপির আছে দুর্নীতির ভান্ডার!” তিনি আরও বলেন, “মোদীজি সারাক্ষণ ‘দুর্নীতি’ বলে চিৎকার করেন। অথচ সারা দেশে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে দুর্নীতি-সন্ত্রাস-গুজরাট মডেলই আসল চিত্র।”


```