Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পাঁচদিনের মাথায় ফের ভূমিকম্প রাশিয়ায়, কম্পনের তীব্রতায় জেগে উঠল ৬০০ বছর পুরনো আগ্নেয়গিরি

রাশিয়ার কামচাটকা অঞ্চলের আগ্নেয়গিরি, ক্রাশেনিন্নিকোভ, ৬০০ বছর ধরে ঘুমিয়ে ছিল। তবে এদিনের ভূমিকম্পের পরই তা জেগে ওঠে।

পাঁচদিনের মাথায় ফের ভূমিকম্প রাশিয়ায়, কম্পনের তীব্রতায় জেগে উঠল ৬০০ বছর পুরনো আগ্নেয়গিরি

জেগে উঠল ৬০০ বছর পুরনো আগ্নেয়গিরি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 August 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও ভূমিকম্প রাশিয়ার পূর্বাঞ্চলে। রবিবার সকালে কুরিল দ্বীপপুঞ্জের কাছে কম্পন অনুভূত হয় (Earthquake in Russia)। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭। আর এই কম্পনের জেরে কামচাটকায় ৬০০ বছর পুরনো আগ্নেয়গিরি ফের সক্রিয় হয়ে উঠল। তবে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা (Tsunami warning) জারি হয়নি।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের আগ্নেয়গিরি, ক্রাশেনিন্নিকোভ (Krasheninnikov Volcano in the Kamchatka), ৬০০ বছর ধরে ঘুমিয়ে ছিল। তবে এদিনের ভূমিকম্পের পরই তা জেগে ওঠে। আগ্নেয়গিরি থেকে প্রায় ৫-৬ কিলোমিটার পর্যন্ত এলাকাজুড়ে ছাই ছড়িয়ে পড়ে, যদিও এখনও পর্যন্ত কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এর আগে, গত বুধবার কামচাটকায় রিখটার স্কেলে ৮.৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল গোটা পূর্ব রাশিয়াকে। কম্পনের প্রভাব এতটাই প্রবল ছিল যে, জাপান, আমেরিকা সহ একাধিক দেশে তার আঁচ পৌঁছয়।

রাশিয়ার উপকূলে প্রায় ১৩ ফুট উঁচু সুনামির ঢেউ উঠে আসে। জারি করা হয় সতর্কতা, উপকূলের মানুষদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। এরপর কুরিল দ্বীপ এবং জাপানের হোক্কাইডো উপকূলে সুনামির প্রবল প্রভাব পড়ে। ক্যালিফোর্নিয়া ও হাওয়াই উপকূলেও দেখা যায় বিশাল ঢেউ।

বিশেষজ্ঞদের মতে, রবিবারের ভূমিকম্পটি আসলে আগের বারের কম্পনের আফটার শক। তাঁরা আশঙ্কা করছেন, আগামী আরও কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে আফটার শক চলতেই পারে। রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রক (Russian Ministry for Emergency Services) জানিয়েছে, এখনই কোনও সুনামি সতর্কতা নেই ঠিকই, তবে বড় ঢেউ দেখা দিতে পারে উপকূলে। তাই সকলকে সৈকত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


```