ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'দামাস্কাসে সতর্কবার্তার সময় শেষ, এবার আঘাত হানার সময়।' তাঁর দাবি, দক্ষিণ সিরিয়ার সুইদা অঞ্চলে ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করতে সেনা অভিযান আরও জোরদার করবে ইজরায়েল।

লাইভ সম্প্রচারের সময়ে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
শেষ আপডেট: 16 July 2025 20:35
দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ার রাজধানী দামাস্কাসে লাইভ টেলিকাস্টের সময় ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল স্টেট টিভি অফিস। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ, ক্যামেরা চালু থাকতেই আতঙ্কে স্টুডিও ছাড়েন সঞ্চালক (Anchor Runs Mid Telecast As Israel Bombs)। ওই হামলার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'দামাস্কাসে সতর্কবার্তার সময় শেষ, এবার আঘাত হানার সময়।' তাঁর দাবি, দক্ষিণ সিরিয়ার সুইদা অঞ্চলে ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করতে সেনা অভিযান আরও জোরদার করবে ইজরায়েল (State TV building in central Damascus got attacked by Israeli airstrikes)।
ইজরায়েলের সেনাবাহিনীর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, দামাস্কাসে সিরিয়ার সেনার সদর দফতরের প্রবেশপথে হামলা চালানো হয়েছে। একইদিনে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দফতরেও বোমাবর্ষণ হয়েছে বলে খবর। এই নিয়ে টানা তিন দিন সিরিয়ার বিভিন্ন এলাকায় আক্রমণ চালাল ইজরায়েল।
Israel attacked Damascus, Syria, without any provocation
Recently, a regime change took place in Syria & new leader also met Trump, no reason for Israel to attack
Netanyahu waging wars just to stay in power. Actually Israel needs a regime change urgently for World peace 🙌 pic.twitter.com/KK9KNeWrVg— 🐧 (@DrJain21) July 16, 2025
তবে বুধবার টেলিভিশন স্টুডিওতে হামলা হওয়ায় আন্তর্জাতিক স্তরে উদ্বেগ ছড়িয়েছে। মিডিয়ার নিরাপত্তা এবং সংঘাতের আবহে সংবাদমাধ্যমের নিরপেক্ষতার প্রশ্ন নতুন করে উঠে এসেছে। দক্ষিণ সিরিয়ার সুইদা শহরে বিগত কয়েক সপ্তাহ ধরে সরকারপন্থী সেনা এবং ড্রুজ বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছিল। স্বল্প সময়ের যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর থেকেই ফের অশান্ত হয়ে ওঠে এলাকা।
ইজরায়েল কাটজ জানিয়েছেন, সুইদার ড্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করাই তাঁদের লক্ষ্য। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ড্রুজ সম্প্রদায়কে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা কথা রাখব।'