Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দু'দশক পর লাহোরের আকাশে রঙিন ঘুড়ির মেলা, নিষেধাজ্ঞা তুলে ভো-কাট্টায় মাতল শহর

দুই দশক পর লাহোরে ফিরল বসন্ত উৎসব। রঙিন ঘুড়িতে ভরে উঠল আকাশ, নিষেধাজ্ঞা উঠতেই উচ্ছ্বাসে মেতেছে শহর।

দু'দশক পর লাহোরের আকাশে রঙিন ঘুড়ির মেলা, নিষেধাজ্ঞা তুলে ভো-কাট্টায় মাতল শহর

লাহোরে ঘুড়ি উৎসব

গার্গী দাস

শেষ আপডেট: 6 February 2026 16:25

দ্য ওয়াল ব্যুরো: বসন্তে লাহোরের (Lahore) আকাশ ফের ভরল রঙিন ঘুড়িতে। ১৯ বছরের নিষেধাজ্ঞা তোলার পর বসন্ত উৎসবে (Basant Festival) মেতেছে পাকিস্তানের পাঞ্জাব (Punjab)। শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের ঘুড়ি উৎসব ঘিরে শহরজুড়ে রীতিমতো উন্মাদনা। তবে উচ্ছ্বাসের মধ্যেই সামনে আসছে দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা আর নিয়ম মানার প্রশ্ন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ (Maryam Nawaz) নিষেধাজ্ঞা তুলে ঘুড়ি ওড়ানোর কথা ঘোষণা করার পর থেকেই লাহোরের অন্ধেরুন শহর (Walled City) থেকে বাজার, শুধুই উচ্ছ্বাস। অভিনেতা নাসিরউদ্দিন শাহ, আমির খান, বিনোদ খান্না, রেখাদের মত বড়মাপের অতিথিদের নিয়ে বসন্ত উৎসবের আসর বসেছে ইউসুফ সালাহউদ্দিনের (Yousaf Salahuddin) বারুদ খানা হাভেলিতে (Barood Khana Haveli)। পাকিস্তানের দৈনিক ডন (Dawn) জানাচ্ছে, দুই দশক হারানো এক সাংস্কৃতিক সম্পদ ফের ফিরে পাওয়ার আনন্দে গদগদ শহর।

তবু এই প্রত্যাবর্তন সোজা পথে আসেনি। বিপজ্জনক চাইনিজ মাঞ্জা (Chinese Manjha), কাঁচ-মেশানো সুতো, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, গুলি—এসব কারণেই ২০০৭-এ উৎসব নিষিদ্ধ হয়েছিল। এবার সেই অতীত মাথায় রেখে কড়া নজরদারি রয়েছে শহরজুড়ে। কিউআর-কোডযুক্ত ঘুড়ি বাধ্যতামূলক, রাজনৈতিক চিহ্ন বা কোনও ধর্মীয় প্রতীক-সহ ঘুড়ি সম্পূর্ণ নিষিদ্ধ। নাবালকরা ঘুড়ি ওড়াতে পারবে না। মোটরবাইকে সেফটি রড বাধ্যতামূলক। তবু উৎসবের প্রথম দিনেই এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যেই লাহোরের আকাশে ঘুড়ির যুদ্ধ স্পষ্ট। "ভো-কাট্টা" চিৎকারে মুখর ছাদ। ভিড়ে উপচে পড়ছে মুছি গেট (Mochi Gate) থেকে লাহোরের বাজার। চাহিদা বাড়ায় একেকটি পিন্না (Pinna) বিকোচ্ছে ৯,০০০–১২,০০০ পাকিস্তানি টাকায়। ওয়াল্ড সিটির হোটেল, ছাদ—সব বুকড। প্রবাসীরাও ফিরেছেন পুরনো শহরের স্মৃতি খুঁজতে।

তবে সেই স্মৃতির সঙ্গে উঠছে প্রশ্ন। নিরাপত্তা কি সত্যিই আছে? খরচের বহর কি যুক্তিযুক্ত? কৃষকদের আর্থিক সমস্যার মধ্যেও কি এত বড় উৎসব ন্যায্য? নওয়াজ সরকারের ভূমিকা নিয়ে চলছে বিতর্ক। এমনও প্রশ্ন উঠেছে, বিদেশি টিকটকারদের আনতে কারা খরচ করল? উত্তর অধরা।

আপাতত সব প্রশ্ন চাপা পড়ে গেছে লাহোরের আকাশে উড়ন্ত ঘুড়ির তালে। ১৯ বছর পর শহর ফের বলছে, "ভো-কাট্টা!"


```