Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লাহোরি নিকাহ্-য় ধুরন্ধরের গানের তালে নাচ, সুরছন্দ মিলিয়ে দিল ভারত-পাকিস্তানকে

অনবদ্য এই নাচের ভিডিও ভারত, পাকিস্তান, আরব দুনিয়া সহ বিশ্বজুড়ে নেটপাড়ায় তুমুল উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।

লাহোরি নিকাহ্-য় ধুরন্ধরের গানের তালে নাচ, সুরছন্দ মিলিয়ে দিল ভারত-পাকিস্তানকে

ভিডিওটি প্রকাশ হওয়া মাত্রই দাবানলের মতো ছড়িয়ে বেড়াচ্ছে এক টুকরো নাচের মুহূর্তটি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 10 December 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন নিকাহ্। পাকিস্তানি এক কোরিওগ্রাফার লাহোরের এক নিকাহ্-র (বিয়ে) অনুষ্ঠানে ধুরন্ধরের টাইটেল ট্রাকের সঙ্গে নেচে শুধু রাতের অনুষ্ঠানকেই মাতিয়ে দেননি, দুলিয়ে দিয়েছেন দুনিয়ার নেট আড্ডাবাজদেরও। তাঁর অনবদ্য এই নাচের ভিডিও ভারত, পাকিস্তান, আরব দুনিয়া সহ বিশ্বজুড়ে নেটপাড়ায় তুমুল উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। ভিডিওটি প্রকাশ হওয়া মাত্রই দাবানলের মতো ছড়িয়ে বেড়াচ্ছে এক টুকরো নাচের মুহূর্তটি।

ওই কোরিওগ্রাফারের নাম এম আবদুল্লা রফিক। তিনিই নিকাহ্-র নাচগানের অনুষ্ঠানটির পরিকল্পনা করেছিলেন। ইনস্টাগ্রামে তিনিই এই ভিডিও ক্লিপটি বাজারে ছাড়েন। তাঁর এই নাচের মুহূর্তটি তিনি এই রাতের সেরা এবং আমার অন্যতম প্রিয় নাচ বলে ব্যাখ্যা করেছেন। ভিডিওতে দেখা ও শোনা যাচ্ছে, তিনি ও তাঁর দুই সহযোগী কারুকাজ করা কার্পেট অথবা ফ্লোর পেপারের উপর নাচছেন।

শুরুতে সামান্য প্রতীকী পানের অভিনয়ের পর আপাদমস্তক কালো পাকিস্তানি পোশাকে, কালো চশমা পরে নাচতে শুরু করেন তাঁরা। তাঁদের ঘিরে বসে থাকা বিয়েতে আসা অতিথি ও আত্মীয়রা তালে তালে তালি দিতে দিচ্ছেন। এমনকী অনেকে উল্লাসে চিৎকার করে অভিনন্দন জানাচ্ছেন নৃত্যশিল্পীদের। সুরের তালে তাঁদের একসঙ্গে তাল মেলানো ছন্দ, ধারালো বাঁক নেওয়ার ভঙ্গি এবং অত্যন্ত নিখুঁত কোরিওগ্রাফিতে গোটা আসর নিকাহ্-র আনন্দের সঙ্গে মেতে ওঠে।

বিয়ের আত্মীয়-পরিজন, প্রতিবেশীদের মতোই নেটপাড়াও এই নাচের তারিফ করেছে। সপ্তাহ দুয়েক আগে পোস্ট করা এই রিলটি ইতিমধ্যেই ৩০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং ১,১৮,১৯৯ জন লাইক দিয়েছেন।

ধুরন্ধরের টাইটেল ট্রাকটি সুর দিয়েছেন শাশ্বত সচদেব ও চরণজিৎ আহুজা। হিপ-হপ ও পাঞ্জাবি ছন্দের মিশ্রণে গানটি তৈরি হয়েছে। হনুমানকাইন্ড, জেসমিন সান্ডলাস, সুধীর যদুবংশী, শাশ্বত সচদেব, মহম্মদ সাদিক ও রঞ্জিৎ কৌর। ছবির পরিচালক আদিত্য ধর। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত প্রমুখ।


```