Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'ধুরন্ধর'-এ অক্ষয়ের 'ডান্স ট্র্যাক' ভাইরাল, 'জামাল কুদু'-এর পর এবার 'FA9LA'! নতুন গানের গায়ক কে?

‘ধুরন্ধর’ মুক্তির পর অক্ষয় খান্নার ভাইরাল ডান্স ট্র্যাক ‘FA9LA’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। বাহরাইনি হিপ-হপ এই গানের গায়ক ফ্লিপ্পেরাচি কে? কোথায় শুট হয়েছে দৃশ্যটি? জানুন বিস্তারিত।

'ধুরন্ধর'-এ অক্ষয়ের 'ডান্স ট্র্যাক' ভাইরাল, 'জামাল কুদু'-এর পর এবার 'FA9LA'! নতুন গানের গায়ক কে?

‘ধুরন্ধর’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 December 2025 23:58

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক আদিত্য ধর-এর ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের বিশেষ নজর কেড়েছে অক্ষয় খান্নার এন্ট্রি। রহমান ডাকাতের ভূমিকায় তাঁর দুর্দান্ত অভিনয় এক কথায় অসাধারণ, এমনটাই মনে করছেন দর্শকেরা। তাঁর অভিনয়ই যেন আলাদা মাত্রা দিয়েছে ছবিকে।

অক্ষয়ের অভিনয়ের পাশাপাশি ছবির ভাইরাল গান FA9LA নিয়েও উন্মাদনা তুঙ্গে। কিন্তু অনেকেই জানেন না, এই জনপ্রিয় গানের গায়ক ফ্লিপ্পেরাচি আসলে কে।

কী এই FA9LA?

ভাইরাল ট্র্যাকটির নাম ‘FA9LA’, যা মূলত একটি বাহরাইনি হিপ-হপ গান। গানটি লিখেছেন ও গেয়েছেন ফ্লিপ্পেরাচি এবং ড্যাফি, আর সুর করেছেন ডিজে আউটল। বাহরাইনি উপভাষায় ‘FA9LA’ শব্দের অর্থ ‘মজা করার সময়’ বা ‘পার্টি’।

‘ধুরন্ধর’-এ এই ট্র্যাক ব্যবহার করেছেন সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেব। ২০২৪ সালে মুক্তি পাওয়া গানটি ইতিমধ্যেই ইউটিউবে ৭০ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।

গানটির দৃশ্যে রহমানকে বালুচিস্তানের এক বিদ্রোহী নেতার সঙ্গে দেখা করতে দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে FA9LA। খালিজি স্টাইলে অক্ষয়ের উপস্থিতি দর্শকদের আলাদা করে আকর্ষণ করেছে। অনেকের মতে, যেমন ‘অ্যানিমেল’-এ ‘জামাল কুদু’ গানে ববি দেওল নজর কেড়েছিলেন, ‘ধুরন্ধর’-এ ঠিক তেমনই চমক দিয়েছেন অক্ষয় খান্না।

সহ-অভিনেতা দানিশ পাণ্ডে ‘ফিল্মি জ্ঞান’-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, অক্ষয়ের নাচ আদৌ কোরিওগ্রাফ করা ছিল না। দানিশের কথায়, “সব কোরিওগ্রাফ ঠিক ছিল, হঠাৎ অক্ষয় স্যার আদিত্যকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি নাচতে পারি?’ আদিত্য বললেন, ‘তুমি যা চাও করো।’ তারপর সবাই অবাক হয়ে দেখল, অক্ষয় স্বতঃস্ফূর্তভাবে নাচতে শুরু করেছেন।”

কে এই ফ্লিপ্পেরাচি?

ফ্লিপ্পেরাচির আসল নাম হুসাম আসিম। ২০০৩ সালে তিনি তাঁর সঙ্গীতজীবন শুরু করেন। মাত্র এক বছর পর ২০০৪ সালেই জিতে নেন বর্ষসেরা পুরস্কার। তাঁর একাধিক হিট গানের মধ্যে উল্লেখযোগ্য ‘ই লা’, ‘শিনো আলকালাম হাতা’, ‘শুফা’ এবং ‘নায়দা’।


```