Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘ধুরন্ধর’ ছেলে! বাবা বিনোদ খান্নার পুরনো নাচের ভঙ্গি নকল করেছেন, নেট-কাঠগড়ায় অক্ষয়

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমায় অক্ষয় খান্নার নাটকীয় প্রবেশের মুহূর্তটি এখন নেটজগতে ভাইরাল।

‘ধুরন্ধর’ ছেলে! বাবা বিনোদ খান্নার পুরনো নাচের ভঙ্গি নকল করেছেন, নেট-কাঠগড়ায় অক্ষয়

নাচের ভঙ্গিটি আসলে অক্ষয় খান্নার বাবা বিনোদ খান্নার।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 10 December 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো:ধুরন্ধর ছেলে! শাহরুখ খানের মনে রাখার মতো ডায়ালগ বাপ বাপ হোতা হ্যায়- কথাটি যেন নতুন করে ফলে গেল খান্না পরিবারে। সদ্য মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর সিনেমায় অক্ষয় খান্নার নাটকীয় প্রবেশের মুহূর্তটি এখন নেটজগতে ভাইরাল। কিন্তু, অনেকেই প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই নাচের ভঙ্গিটি আসলে অক্ষয় খান্নার বাবা বিনোদ খান্নার। সাত-আটের দশকের অমিতাভ-ধর্মেন্দ্রর সঙ্গে টক্কর দেওয়া সার্থক নায়ক বিনোদ খান্নার একটি নাচের সঙ্গে তালমিল খুঁজে বের করার চেষ্টা হয়েছে। যদিও অক্ষয়-ভক্তরা বলছেন, এটা হয়ে থাকলেও তা অজান্তেই ঘটেছে এবং অক্ষয়ের এই পুরনো ভিডিওটি অজ্ঞাতও থাকতে পারে।

পাকিস্তানের লাহোরে একটি চ্যারিটি অনুষ্ঠানে যোগ দিতে ১৯৮৯ সালে গিয়েছিলেন বিনোদ খান্না। সেখানে দর্শক মনোরঞ্জনের জন্য তিনি ও সেই আমলের ডাকসাইটে মুম্বই অভিনেত্রী রেখা, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সেই আমলের পাক ক্রিকেট নায়ক ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদও একসঙ্গে নেচেছিলেন। মঞ্চে বিনোদ খান্না পাঞ্জাবি স্টাইলে রেখার সঙ্গে ঘুরে ঘুরে নেচেছিলেন। এমনকী তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ইমরান ও মিয়াঁদাদও।

সেই ভিডিওটিই আবার নতুন করে বাজারে এসেছে। এবং অক্ষয়ের যে নাচ নিয়ে হইচই চলছে, তাকে ব্যঙ্গ করে অনেকেই লিখেছেন, বাপকে নকল করে বিখ্যাত ছেলে। আবার অনেকেই বাবা-ছেলের নাচের কায়দা মূলত এক বলে মন্তব্য করেছেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, এনভিএম (নেভার মাইন্ড) আমি ওটা পেয়েছি। অক্ষয় খান্না পুরোপুরি বাবার নকল করেছেন।

 ধুরন্ধর ছবিতে অক্ষয় খান্না একজন দুর্ধর্ষ পাকিস্তানি রহমান ডাকাইতের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন। ছাবা সিনেমার ঔরঙ্গজেবের পর ফের পর্দা তাঁর অসামান্য অভিনয়ের সাক্ষী হয়েছে। এই সিনেমায় তিনি পাকিস্তানের অপরাধ জগতের ডন এবং রাজনীতিক।

মিড ডে পত্রিকায় ছবির কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি জানিয়েছেন, গানটি এখানে ব্যবহার করা হয়েছে শের-ই-বালুচ হিসেবে অক্ষয়ের সিংহাসনে বসার আনন্দ অনুষ্ঠানকে কেন্দ্র করে। আসলে ঠিক ছিল, অক্ষয় গাড়ি থেকে নেমে এগিয়ে এসে তাঁর আসনের দিকে এগিয়ে যাবেন। তাঁর পাশে নাচগান হবে। কিন্তু অক্ষয় নিজেই প্রস্তাব দেন যে, এই যাওয়ার ফাঁকে তিনি শিল্পীদের সঙ্গে সামান্য নেচে দৃশ্যটিকে আরও সুন্দর করে তুলতে চান। আমরা কেউ জানতামই না, উনি কী করতে চান এবং কী করতে চলেছেন। অক্ষয় স্বতঃস্ফূর্তভাবেই এই নৃত্যের অংশটি করেছেন।


```