Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ, খুব খুশি বাবা-মায়েরা

গোটা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম এই নজির তৈরি করল। ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের জন্য টিকটক, অ্যালফাবেটস ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্লক করা হল।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ, খুব খুশি বাবা-মায়েরা

সরকারের এই নীতিতে তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলি ব্যাপক ক্ষুব্ধ হয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 10 December 2025 10:35

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হল। গোটা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম এই নজির তৈরি করল। ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের জন্য টিকটক, অ্যালফাবেটস ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্লক করা হল।

শুধু এই বড় প্ল্যাটফর্মগুলিই নয়, ১০টি সংস্থাকে অস্ট্রেলিয়া সরকার নির্দেশ দিয়েছে এদিন মধ্যরাত ১টা থেকে শিশুদের অ্যাক্সেস ব্লক করে দিতে। যারা তা না করবে, নতুন আইন অনুযায়ী তাদের ৩৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের এই নীতিতে তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলি ব্যাপক ক্ষুব্ধ হয়েছে। স্বাধীন মতপ্রকাশের অধিকার কর্মীরাও সরকারের ব্যাপক সমালোচনা করেছে। কিন্তু, এই আইনকে সাদরে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিশু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠকরা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ এই দিনটিকে একটি গর্বের দিন বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই আইনের ফলে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবে এবং অনলাইন ক্ষতির হাত থেকে দেশের ঐতিহ্য ও পরম্পরা সুরক্ষিত থাকবে। আলবানেজ দেশের স্কুল পড়ুয়াদের কাছে আবেদন জানিয়েছেন, নতুন করে খেলাধুলো শুরু করো। নতুন সামগ্রী ব্যবহার করে শরীর-স্বাস্থ্য ও মনের বিকাশের দিকে নজর দাও। এবং তোমাদের বাড়ির তাকে যেসব বইগুলিতে ধুলো পড়ে গিয়েছে, সেগুলিকে ঝেড়েঝুড়ে পড়তে শুরু করো।

শুধু অস্ট্রেলিয়ার এই আইনের দিকে তাকিয়ে আছে ডেনমার্ক থেকে নিউজিল্যান্ড, মালয়েশিয়াও। এই দেশগুলি অস্ট্রেলিয়ায় এর প্রভাব ও ফলাফল বিচার করে দেখতে চায়। ইলন মাস্কের এক্সও এই নিষেধাজ্ঞায় পড়ছে। এদিনই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তারা সরকারি নির্দেশ মেনে চলবে। তারা বলেছে, এটা আমাদের ঠিক করা পদ্ধতি নয়। অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা যা ঠিক করেছেন, তা আমরা মেনে চলতে বাধ্য।


```