Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'এআই বিপ্লব চলছে ভারতে,' দেশকে সাহায্য করতে কোটি কোটি বিনিয়োগের সিদ্ধান্ত মাইক্রোসফটের

ভারতের এআই পরিকাঠামো, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করল মাইক্রোসফট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই এই তথ্য জানালেন সিইও সত্য নাদেলা।

'এআই বিপ্লব চলছে ভারতে,' দেশকে সাহায্য করতে কোটি কোটি বিনিয়োগের সিদ্ধান্ত মাইক্রোসফটের

সত্য নাদেলা ও নরেন্দ্র মোদী

গার্গী দাস

শেষ আপডেট: 10 December 2025 08:48

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা করলেন মাইক্রোসফট (Microsoft) প্রধান সত্য নাদেলা। জানিয়ে দিলেন, এশিয়ায় সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে ভারতে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার ঢালতে চলেছে মার্কিন সফ্টওয়্যার সংস্থা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কেন্দ্রিক ভবিষ্যতের (AI-First Future) জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, দক্ষতা বৃদ্ধি এবং ‘সোভারেন ক্যাপাবিলিটি’ গড়ে তুলতেই এই বিশাল অঙ্কের বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

বৈঠকের পর নাদেলার বলেন, “ভারতের এআই-বিপ্লব চলছে, এটা দেখে আমরা অত্যন্ত আশাবাদী। দেশের ভবিষ্যৎ লক্ষ্যে সাহায্য করতে মাইক্রোসফট ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এটা এশিয়ায় আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ।” এর জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, “এআই নিয়ে বিশ্ব ভারতের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে! সত্য নাদেলার সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হল। ভারতের তরুণ প্রজন্ম এই সুযোগকে কাজে লাগিয়ে উদ্ভাবনের নতুন দিক খুলবে।”

বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে বিশাল এআই-ইনফ্রা, থাকবে হাইপারস্কেল ডেটা সেন্টার (Hyperscale Data Centres)

কোম্পানির তরফে জারি করা প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, নতুন ১৭.৫ বিলিয়ন ডলারের পাশাপাশি আগেই ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করা হয়েছিল, যা দিয়ে বেঙ্গালুরুতে (Bengaluru Cloud Infrastructure) ক্লাউড ও এআই পরিকাঠামো তৈরি, ডেটা সেন্টার সম্প্রসারণ এবং স্কিল ডেভেলপমেন্টের কাজ চলবে। নতুন বিনিয়োগ শেষ হলে মাইক্রোসফটের ভারতের মধ্যে সবচেয়ে বড় হাইপারস্কেল তৈরি করা হবে।

কোম্পানি জানিয়েছে, “ভারত এআই যাত্রার মোড় ঘোরানোর মতো অবস্থানে দাঁড়িয়ে আছে। আগামী চার বছরে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আমাদের এশিয়ার বৃহত্তম প্রতিশ্রুতি। ভারত এখন ‘ফ্রন্টিয়ার এআই নেশন’ (Frontier AI Nation) হিসেবে উঠে আসছে।”

ভারতের এআই দৌড়ে গুগল, অ্যামাজন ও কোয়ালকমও বড় খেলোয়াড়

গত অক্টোবরেই গুগল সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) জানান, বিশাখাপত্তনমে (Visakhapatnam AI Hub) এআই-কেন্দ্রিক তাদের বৃহত্তম বিদেশি হাব তৈরি হবে। আদানি গ্রুপের সঙ্গে মিলেগুগল ওই এলাকায় ডেটা সেন্টার তৈরি করছে। আসন্ন পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

অন্যদিকে অ্যামাজন (Amazon Web Services) ভারতে ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। গত অক্টোবরেই প্রধানমন্ত্রীর সঙ্গে কোয়ালকম সিইও ক্রিস্টিয়ানো আমন (Qualcomm CEO) বৈঠকে ভারতের এআই উন্নয়ন, স্কিলিং ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।

এআই নীতি গঠনে ভারতের ভূমিকা গুরুত্ব পাচ্ছে

সম্প্রতি দিল্লিতে এক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী জানান, এআই কীভাবে কাজ করবে এবং বৈশ্বিক কাঠামো কী হওয়া উচি, এই আলোচনায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। তিনি ‘নৈতিক ও মানব-কেন্দ্রিক এআই’ (Ethical and Human-Centric AI) গড়ে তোলার ওপর জোর দিয়েছিলেন এবং জানান, এ বিষয়ে সরকার ইতিমধ্যেই নীতি প্রণয়নের কাজ শুরু করেছে।

বিশ্ব এআই মানচিত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী

মাইক্রোসফটের প্রায় ২০ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ ভারতের ডিজিটাল অবকাঠামোকে আরও গতি দেবে। একই সঙ্গে দেশে এআই-ভিত্তিক দক্ষ কর্মশক্তি, গবেষণা ও প্রযুক্তি-উন্নয়নের পরিসর বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

ভারতকে এআই দুনিয়ার অন্যতম শক্তিধর কেন্দ্র (AI Powerhouse) হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি উদ্যোগ, বৈশ্বিক প্রযুক্তি সংস্থার আগ্রহ এবং বিপুল মানবসম্পদ, সব মিলিয়ে দেশের অবস্থান আরও মজবুত হচ্ছে।


```