Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দেশের এই রাজ্যে ৮৭,৫০০ কোটি টাকায় তৈরি হবে এআই হাব, আদানি-গুগলকে ৪৮০ একর জমি দিচ্ছে সরকার

বিশাখাপত্তনম ও আরও একটি জেলায় রাইডেন ইনফোটেকের ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআই ডেটা সেন্টার গড়ে উঠবে। এই প্রকল্পের জন্যই রাজ্য সরকার আদানি ইনফ্রা (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডকে মোট ৪৮০ একর জমি বরাদ্দ করেছে।

দেশের এই রাজ্যে ৮৭,৫০০ কোটি টাকায় তৈরি হবে এআই হাব, আদানি-গুগলকে ৪৮০ একর জমি দিচ্ছে সরকার

সুন্দর পিচাই-আদানি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 December 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: গুগল ও আদানির যৌথ উদ্যোগে ভারতের অন্ধ্রপ্রদেশে তৈরি হচ্ছে এআই হাব (India AI hub)। বিকশিত ভারতের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার এআই হাব তৈরির জন্য ৪৮০ একর জমি বরাদ্দ করল রাজ্য সরকার।

বিশাখাপত্তনম ও আরও একটি জেলায় রাইডেন ইনফোটেকের ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআই ডেটা সেন্টার গড়ে উঠবে। এই প্রকল্পের জন্যই রাজ্য সরকার আদানি ইনফ্রা (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডকে মোট ৪৮০ একর জমি বরাদ্দ করেছে। রাজ্য সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এই জমি হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে।

গুগলের সহযোগী সংস্থা রাইডেন ইনফোটেক (Google Raiden Infotech) রাজ্য সরকারকে আগেই জানিয়েছিল যে আদানি ইনফ্রা (Adani Infra), আদানি কানেক্স, আদানি পাওয়ার, ভারতী এয়ারটেল, নেক্সট্রা ডেটা ও নেক্সট্রা ভিজাগসহ কয়েকটি কোম্পানি তাদের ‘নোটিফাইড পার্টনার’। রাইডেনের অনুরোধে অন্ধ্রপ্রদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন (APIIC) যে তিনটি জমির প্লট চিহ্নিত করেছিল, সেগুলো আদানি ইনফ্রাকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জমির জরিপ সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে আদানির হাতে হস্তান্তর করা হবে।

গত ২ ডিসেম্বর জারি করা সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ার পরই ৪৮০ একর জমি আদানি ইনফ্রাকে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। (Visakhapatnam Anakapalli land allotment)। এই জমিতেই তৈরি হবে আধুনিক এআই ডেটা সেন্টার, যেখানে গুগলের সার্চ, ইউটিউব, ওয়ার্কস্পেসের মতো পরিষেবা চালানোর আন্তর্জাতিক মান বজায় রেখে পরিকাঠামো গড়ে তোলা হবে।

রাইডেন ইনফোটেক ধাপে ধাপে ডেটা সেন্টার নির্মাণ করবে। মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৮৭ হাজার ৫০০ কোটি টাকা। এই বৃহৎ প্রকল্পের জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদে প্রায় ২২ হাজার কোটি টাকা দেবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। রাইডেন চাইছে তাদের পার্টনার কোম্পানিগুলিও যেন এই অর্থের সুবিধা পায়, সেই অনুরোধ বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে সরকার।

ডেটা সেন্টারের ক্ষমতা সাধারণত তাতে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণে মাপা হয়। প্রস্তাবিত এই ১ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার (1 GW data centre project) সম্পূর্ণভাবে চালু হলে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে, যা প্রায় মুম্বই শহরের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের অর্ধেকের সমান।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) বলেছেন, গুগল আগে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানিয়েছিল। এখন তারা সেই পরিমাণ বাড়িয়ে ১৫ বিলিয়ন ডলার করছে। তাঁর কথায়, এই বিপুল বিনিয়োগ বিশাখাপত্তনমকে একটি বড় প্রযুক্তি হাবে গড়ে তুলতে সাহায্য করবে।


```