Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কোল্ডপ্লে কনসার্টে ধরা পড়েছে স্বামীর পরকীয়া! সব ছেড়েছুড়ে নিজের বাংলোয় ফিরে গেলেন স্ত্রী মেগান

কোল্ডপ্লে কনসার্টে স্বামীর বিতর্কিত ‘পরকীয়া কাণ্ড’ প্রকাশ্যে আসার পর নিজেকে সব কিছু থেকে সরিয়ে করে নিয়েছেন মেগান বায়রন। 

কোল্ডপ্লে কনসার্টে ধরা পড়েছে স্বামীর পরকীয়া! সব ছেড়েছুড়ে নিজের বাংলোয় ফিরে গেলেন স্ত্রী মেগান

‘পরকীয়া কাণ্ড’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 July 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: কোল্ডপ্লে কনসার্টে স্বামীর বিতর্কিত ‘পরকীয়া কাণ্ড’ প্রকাশ্যে আসার পর নিজেকে সব কিছু থেকে সরিয়ে করে নিয়েছেন মেগান বায়রন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আপাতত তিনি রয়েছেন মেইনে তাঁদের ২৪ লক্ষ ডলারের বিলাসবহুল প্রাসাদোপম বাংলোয়।

ঘটনার সূত্রপাত বোস্টনে কোল্ডপ্লের একটি কনসার্টে। সেখানেই ‘কিস ক্যাম’-এ ধরা পড়েন অ্যাস্ট্রোনোমার সংস্থার প্রাক্তন সিইও অ্যান্ডি বায়রন। ভিডিওতে তাঁকে অত্যন্ত ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায় সংস্থারই এইচআর এক্সিকিউটিভ ক্রিস্টিন ক্যাবটের সঙ্গে। সেই ভিডিও ভাইরাল হতেই উঠেছে প্রশ্ন—কর্মক্ষেত্রের সীমারেখা কি মুছে দিচ্ছেন শীর্ষ আধিকারিকেরা?

মার্কিন সংবাদমাধ্যমের খবর, ম্যাসাচুসেটসের নর্থবোরা-তে থাকা তাঁদের পারিবারিক বাসভবন থেকে প্রায় ১০৬ মাইল দূরে মেইনের সেই বাংলোয় আশ্রয় নিয়েছেন ৫০ বছরের মেগান। থাকছেন একা নন, তাঁকে মানসিক সমর্থন দিতে এসেছেন দিদি মওরা-সহ পরিবারের অন্যান্য সদস্যেরাও। যদিও এখন পর্যন্ত অ্যান্ডি বায়রন সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন কি না, তা স্পষ্ট নয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভিডিওটা শহরের প্রায় সকলেই দেখেছে। তবে পরিবার এ নিয়ে একেবারেই কথা বলতে চাইছে না।”

মেগান নিজে যদিও এখনও কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি, তবে সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইলে স্বামীর পদবি বাদ দিয়ে ফিরেছেন নিজের কুমারী পদবিতে—‘কেরিগান’। শুধু তাই নয়, প্রোফাইল থেকে মুছে ফেলেছেন পরিবারসহ সমস্ত হাসিমাখা মুহূর্তের ছবিও—সন্তানদের গ্র্যাজুয়েশন, ট্রেকিং ট্রিপ, পারিবারিক আনন্দ—সবই মুছে গিয়েছে।

অন্যদিকে, কেলেঙ্কারির জেরে অ্যাস্ট্রোনোমার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্ডি বায়রন এবং ক্রিস্টিন ক্যাবট—দুজনকেই ছুটিতে পাঠানো হয়েছিল। পরে অ্যান্ডি তাঁর পদত্যাগপত্র দেন, যা গ্রহণ করে সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস।

একটি বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, “আমাদের প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধে আমরা চলি, তা রক্ষা করতেই আমরা দায়বদ্ধ। আমাদের নেতারা যেভাবে আচরণ করবেন, সেটাই সংস্থার সংস্কৃতি নির্ধারণ করে। এই ঘটনায় সেই মান বজায় রাখা হয়নি। অ্যান্ডি বায়রনের পদত্যাগপত্র বোর্ড গ্রহণ করেছে। নতুন সিইও খোঁজার কাজ শুরু হবে শীঘ্রই। আপাতত অন্তর্বর্তী সিইও হিসেবে থাকছেন কো-ফাউন্ডার পিট ডি’জয়।”


```