Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'পাকিস্তান এমন ভাব দেখায় যেন তারাই নির্যাতিত,' ইন্দোনেশিয়া থেকে কটাক্ষ অভিষেকের

প্রতি জায়গাতেই পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে জোরাল বিবরণ দিচ্ছেন তাঁরা।

'পাকিস্তান এমন ভাব দেখায় যেন তারাই নির্যাতিত,' ইন্দোনেশিয়া থেকে কটাক্ষ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 May 2025 22:26

দ্য ওয়াল ব্যুরো: পাক মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপের বিবরণ দিতে বিদেশ সফর করছে কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় একাধিক প্রতিনিধি দল (All Party Delegation)। তাদের মধ্যে একটি দলে রয়েছেন তৃণমূল সাংসদ (TMC MP) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। আর এই মুহূর্তে তাঁর দল রয়েছে ইন্দোনেশিয়ায় (Indonesia)। সেখানে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে চরম নিশানা করেন অভিষেক। একই সঙ্গে বার্তা দেন ভারতের ঐক্য নিয়েও।

জাপান, দক্ষিণ কোরিয়া হয়ে এই মুহূর্তে ইন্দোনেশিয়ায় রয়েছেন অভিষেকরা। প্রতি জায়গাতেই পাকিস্তান (Pakistan) এবং তাদের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে জোরাল বিবরণ দিচ্ছেন তাঁরা। বোঝানোর চেষ্টা করছেন, কীভাবে ভারতের পড়শি দেশ আদতে গোটা বিশ্বের ক্ষতি করছে এইভাবে সন্ত্রাসে মদত দিতে। শুক্রবার ইন্দোনেশিয়ায় কূটনৈতিক স্তরে একটি বৈঠক করেছেন অভিষেকরা। সেখান থেকেও এই বার্তাই দেন তিনি।

পহেলগাম হামলার বদলা নিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' করেছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা ছিল, সন্ত্রাসী কার্যকলাপ আর আলোচনা একসঙ্গে হতে পারে না। পাকিস্তান কোনও আলোচনা চাইলে জঙ্গিমদত দেওয়া বন্ধ করতে হবে। ইন্দোনেশিয়ায় কার্যত একই সুর শোনা গেল অভিষেকের গলাতেও। তিনি বলেন, সন্ত্রাসবাদ বিশ্বের জন্য বড় সমস্যা। আর সকলের উচিত আপসহীন হয়ে তার মোকাবিলা করা। সকলকে একজোট হতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে। পাকিস্তানকে কটাক্ষ করে তিনি বলেন, আলোচনা চাইলে সন্ত্রাস বন্ধ করতে হবে।

এই প্রসঙ্গেই ভারতের ঐক্য এবং সংস্কৃতির কথা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্দোনেশিয়ার মাটিতে দাঁড়িয়ে তাঁর বার্তা, সন্ত্রাসবাদকে ব্যবহার করে ভারতের একতা নষ্ট করার চেষ্টা হচ্ছে। বিভেদ তৈরির কারসাজি চলছে। তবে ভারতের ঐক্য, সংস্কৃতি এমনই যেখানে এই অসৎ উদ্দেশ্য সফল হবে না। এই দেশের সফর সেরে অভিষেকদের যাওয়ার কথা মালয়েশিয়ায়।

প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সর্বদলীয় দোল দেশের ফেরার পর যেন সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়। মমতার বক্তব্য, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে গোটা বিশ্ব ঘুরে ঘুরে এই প্রতিনিধি দল জানাচ্ছে। তবে সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংক্রান্ত যাবতীয় খবরাখবর সবার আগে দেশবাসীর জানা উচিত। তাই সর্বদলের প্রতিনিধিরা বিদেশ ভ্রমণ সেরে ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকা উচিত। 


```