Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক হামলা, ৮ ক্রিকেটার-সহ নিহত বহু, অভিযোগ আফগানিস্তানের

প্রাথমিকভাবে ক্রিকেটার ও অন্যান্য নাগরিক মিলিয়ে দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাবুল প্রশাসন। সেই সঙ্গে তারা বলেছে হতাহতের সংখ্যা অনেক বেশি হবে।‌ গুরুতর আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। ‌

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক হামলা, ৮ ক্রিকেটার-সহ নিহত বহু, অভিযোগ আফগানিস্তানের

নিহত আফগান ক্রিকেটারদের তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 October 2025 09:30

দ্য ওয়াল ব্যুরো: দোহায় শান্তি আলোচনা শুরুর মুখে পাকিস্তান যুদ্ধ বিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলল আফগানিস্তান। তারা দাবি করেছে, পাকিস্তানের হামলায় বহু আফগান নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন ক্রিকেটার রয়েছেন বলে আফগান ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে।  

অন্যদিকে, আফগান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখপাত্র নাসিম সাদাত সংবাদ সংস্থা রয়টার্সকে পরে জানিয়েছেন, নিহত ক্রিকেটারের সংখ্যা ৮। তারা সকলেই উরগুন জেলার বাসিন্দা।

প্রাথমিকভাবে ক্রিকেটার ও অন্যান্য নাগরিক মিলিয়ে দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাবুল প্রশাসন। সেই সঙ্গে তারা বলেছে হতাহতের সংখ্যা অনেক বেশি হবে।‌ গুরুতর আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। ‌

আফগান ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে পাকতিকা প্রদেশের উরগুন জেলায় ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানি গোলায় নিহত হন ওই তিন তরুণ ক্রিকেটার। এরপরই পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেছেন আফগান ক্রিকেট বোর্ড কর্তারা।

গত বৃহস্পতিবার দুপুরে পাকিস্তান ও আফগানিস্তান তাদের চলমান সংঘর্ষে বিরতি ঘোষণা করে জানায় দোহায় দু'পক্ষ মীমাংসা বৈঠকে বসবে। পাকিস্তানি আধিকারিকেরা ইতিমধ্যে দোহায় পৌঁছে গিয়েছেন। শনিবার আফগান প্রতিনিধিদের সেখানে পৌঁছানোর কথা।

তার আগেই পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আফগানিস্তানের উপর হামলা চালায় বলে কাবুলের তালিবান প্রশাসন দাবি করেছে। এর আগে সংঘর্ষ বিরতির মধ্যেই বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তে আত্মঘাতী আফগান হামলায় সাত পাকিস্তানি নাগরিক নিহত হন। আহত হয়েছেন ১৩ জন।‌

মনে করা হচ্ছে এই ঘটনার বদলা নিতেই পাকিস্তান হামলা চালিয়েছে। যদিও তালিবান দাবি করেছে আত্মঘাতী হামলার সঙ্গে আফগান সেনার কোনও সম্পর্ক নেই। ফলে ওই ঘটনাকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন বলা যাবে না।


```