Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আয়ারল্যান্ডে ৬ বছরের শিশুর যৌনাঙ্গে আঘাত, মারধর! হামলাকারীদের চিৎকার, ‘ইন্ডিয়া ফিরে যাও’

মেয়েটি তখন তার বন্ধুদের সঙ্গে বাড়ির সামনেই খেলছিল। শিশুটির মা কিছুক্ষণ মেয়ের খেলা দেখে ঘরে ঢুকে দশ মাসের ছেলেকে খাওয়াতে গেছিলেন। মিনিটখানেকের মধ্যে মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে আসে।

আয়ারল্যান্ডে ৬ বছরের শিশুর যৌনাঙ্গে আঘাত, মারধর! হামলাকারীদের চিৎকার, ‘ইন্ডিয়া ফিরে যাও’

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 August 2025 07:53

দ্য ওয়াল ব্যুরো: আয়ারল্যান্ডের (Ireland) ওয়াটারফোর্ডে ছয় বছরের ভারতীয় বংশোদ্ভূত এক শিশুকন্যার (Indian Origin Girl) ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল। শিশুটিকে ঘিরে ধরে কিশোরদের একটি দল তাকে মারধর করে। যৌনাঙ্গে গুরুতর আঘাত পেয়েছে সে। তবে শুধু মারধর নয়, শিশুকে বলা হয়েছে, - ‘ডার্টি ইন্ডিয়ান, গো ব্যাক টু ইন্ডিয়া’ (Go back to India)!

স্থানীয় সূত্রে খবর, মেয়েটি তখন তার বন্ধুদের সঙ্গে বাড়ির সামনেই খেলছিল। শিশুটির মা কিছুক্ষণ মেয়ের খেলা দেখে ঘরে ঢুকে দশ মাসের ছেলেকে খাওয়াতে গেছিলেন। মিনিটখানেকের মধ্যে মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে আসে। এরপর বেশ কিছুক্ষণ সে কথা বলতে পারছিল না ভয়ে।

ঘিরে ধরে ছেলেদের গ্যাং, চুল টেনে ধরে মুখে ঘুষি

মেয়েটির এক বান্ধবী জানায়, কয়েকজন কিশোর তাকে ঘিরে ধরে মুখে ঘুষি মারে, চুল টেনে ধরে এবং সাইকেলের চাকা ঠেলে দেয় তার যৌনাঙ্গের সামনে।

ঘটনার বিবরণ দিয়ে শিশুটির মা স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, “ও বলেছিল, ওকে পাঁচজন ঘুষি মেরেছে। একজন সাইকেলের চাকা ঠেলেছে ওর প্রাইভেট পার্টে। খুব ব্যথা পেয়েছে। তারা ওকে গালাগালি করেছে, বলেছে ‘গো ব্যাক টু ইন্ডিয়া’।''

ভারতীয় বংশোদ্ভূত ওই নার্স, যিনি গত আট বছর ধরে আয়ারল্যান্ডে থাকেন এবং সম্প্রতি সেদেশের নাগরিকত্ব পেয়েছেন, আরও জানান, তাঁদের পরিবার চলতি বছরের জানুয়ারিতেই ওয়াটারফোর্ড শহরের কিলব্যারি এলাকায় চলে এসেছিল। কিন্তু এখন তিনি নিজের বাড়ির সামনেও নিরাপদ বোধ করছেন না।

এই ঘটনার পর থেকেই মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। বাইরে খেলতেও ভয় পাচ্ছে। তার মা বলেন, “আমার খুব কষ্ট লাগছে। মেয়েকে রক্ষা করতে পারিনি। ভাবতেই পারিনি এমন কিছু হবে। ভাবতাম এখানে ও নিরাপদ থাকবে।”

তিনি এও জানান, হামলার পরপরই অভিযুক্তদের তিনি এলাকায় দেখেছেন। সেই ১২-১৪ বছরের ছেলেরা এখনও আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে।

ইতিমধ্যে ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান হয়েছে। তবে নির্যাতিতার মা চান না, ওই কিশোরদের কঠোর শাস্তি দেওয়া হোক। বরং তিনি চান, তাদের কাউন্সেলিং ও সঠিক দিশা দেখানো হোক।

আয়ারল্যান্ডে বাড়ছে ভারতীয়দের উপর হামলা

শুধু এই ঘটনাই নয়। আয়ারল্যান্ডে সাম্প্রতিক সময়ে ভারতীয়দের উপর একের পর এক বর্ণবিদ্বেষমূলক হামলা আশঙ্কা বাড়াচ্ছে। গত মাসেই ডাবলিনে এক ভারতীয় ব্যক্তিকে মারধর করে তার জামাকাপড় খুলে নেওয়া হয়েছিল। গত ১৯ জুলাই থেকে এখনও পর্যন্ত ডাবলিনে ভারতীয় বংশোদ্ভূত তিনজনের উপর হামলার ঘটনা সামনে এসেছে।


```