Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মায়ানমারে প্রাক্তন সেনাকর্তাকে খুনে গ্রেফতার ৬ বছরের শিশুকন্যা, মেলেনি জামিন

সেনা শাসিত মায়ানমারে (Myanmer) সরকারি বাহিনীর নিপীড়ন, নির্যাতন দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। 

মায়ানমারে প্রাক্তন সেনাকর্তাকে খুনে গ্রেফতার ৬ বছরের শিশুকন্যা, মেলেনি জামিন

যুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে এমন বহু শিশুর ভবিষ্যৎ অন্ধকার

শেষ আপডেট: 7 June 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: সেনা শাসিত মায়ানমারে (Myanmer) সরকারি বাহিনীর নিপীড়ন, নির্যাতন দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। দিন কয়েক আগে একটি হত্যাকাণ্ডের (killing) তদন্তে সে দেশের সেনা ও পুলিশের যৌথবাহিনী ছয় বছর বয়সি একটি শিশুকন্যাকে গ্রেফতার (arrested six-year-old girl child in a murder case) করেছে। সরকার পক্ষ আপত্তি করায় আদালত শিশুকন্যাটিকে জামিন দেয়নি। একাধিক মানবাধিকার সংগঠন এবং শিশু অধিকার রক্ষা সমিতি শিশুটির হয়ে জামিনের আর্জি জানায়। সেনা শাসিত (army ruled) প্রশাসন আর্জি কানে তোলেনি।

গত মে মাসে মায়ানমারের প্রাচীন শহর ইয়াঙ্গন (Yangon) বা সাবেক রেঙ্গুনে (Rangoon) নিহত হন সাবেক সেনাকর্তা ব্রিগেডিয়ার জেনারেল চো তুং আং। ৬৮ বছর বয়সি ওই অবসরপ্রাপ্ত সেনাকর্তা অবসর নেওয়ার পর একাধিক দেশের মায়ানমারের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। সেই সুত্রে দেশে দেশে সেনা সরকারের সপক্ষে জনমত তৈরির কাজ করতেন তিনি। পাশাপাশি দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে সমর্থন না জানাতেও জনমত গড়ে তোলা ছিল তাঁর অন্যতম দায়িত্ব। এ বছরের গোড়ায় সেই কাজ থেকেও অবসর নিয়ে ইয়াঙ্গনের বাড়িতে অবসর জীবন যাপন করছিলেন। ২২ মে বাড়ি লাগোয়া রাস্তায় গুলি করে হত্যা করা হয় তাঁকে। নাতিকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন তিনি।

সরকারি সুত্র জানাচ্ছে, মায়ানমারে বর্তমানে সেনা ও পুলিশে অবসরপ্রাপ্ত পদস্থ কর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত পদস্থ আধিরাকিরকে হত্যা করেছে বিদ্রোহীরা। বিশেষভাবে টার্গেট করা হচ্ছে ২০২১-এর মাঝামাঝি সময়ের পর থেকে অবসর নেওয়া অফিরাসদের। সে বছর জুনে নতুন করে সেনা বাহিনী দেশ পরিচালনার ভার নিজেদের হাতে তুলে নেয়। তারা সু চি-র নির্বাচিত সরকারের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ আনে। এর কিছুদিন পর থেকেই দেশটিকে গৃহযুদ্ধ চলছে।  

দেশটির সরকারি প্রচার মাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, চো তুং আংকে হত্যার ঘটনায় মোট তিনজন মহিলা, একজন শিশুসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে শিশুটির বাবা-মা’ও আছে।

হত্যাকাণ্ডের পরই দায় স্বীকার করে গোল্ডেন ভ্যালি ওয়ারিয়র নামে একটি বিদ্রোহী গোষ্ঠী। সেটি একটি বেসরকারি সেনা বাহিনী। মধ্য মায়ানমারের শহর বাগান হল এই বিদ্রোহী গোষ্ঠীর প্রধান কার্যালয়। সেখান থেকেই খুনি সন্দেহে ওই ১৬ জনকে গ্রেফতার করা হয়।


```