Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিঘায় এবার প্রথম রথ! জগন্নাথ মন্দিরের দৌলতে পুলিশের হলিডে হোমে বিপুল বুকিং, বাড়ল ভাড়া

ভিড় এমনই হারে বাড়ছে যে উপায়ন্তর না থেকে পুলিশের হলিড হোমের ভাড়াও বাড়তে চলেছে আগামী ১৬ জুন থেকে।

দিঘায় এবার প্রথম রথ! জগন্নাথ মন্দিরের দৌলতে পুলিশের হলিডে হোমে বিপুল বুকিং, বাড়ল ভাড়া

গ্রাফিক্স দ্য ওয়াল।

শেষ আপডেট: 7 June 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধনের পর থেকেই দিঘায় ভিড় বেড়েছে পর্যটকদের। সেই তালিকায় রয়েছেন রাজ্যের পুলিশ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরাও। যার জেরে এক সময় মাছি তাড়ানোর উপাধি পাওয়া পুলিশের হলিডে হোমেও (Digha Police Holiday homes) এখন উপচে পড়া ভিড়। ভিড় এমনই হারে বাড়ছে যে উপায়ান্তর না থেকে পুলিশের হলিড হোমের ভাড়াও বাড়তে চলেছে আগামী ১৬ জুন থেকে।

দিঘা শঙ্করপুর ডেভলপমেন্ট অথরিটির অফিস সংলগ্ন সি-বিচের পাশেই পুলিশের হলিডে হোম। রাজ্য পুলিশের কর্মীদের ও পরিবারের কম খরচে থাকার জন্য গড়ে তোলা এই হলিডে হোমে কয়েকমাস আগেও সেই অর্থে বিশেষ ভিড় হত না। পুলিশ কর্মী ও তাদের পরিবার দিঘা ঘুরতে এলেও পারতপক্ষে এখানে উঠতে না। গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই পরিস্থিতি বদলেছে বলে দাবি হলিডে হোম কর্তৃপক্ষর।

সামনেই রথযাত্রা। বলার অপেক্ষা রাখে না, এমনি সময়ে ভিড় উপচে পড়লে রথযাত্রার সময় সেই ভিড় তো আরও বাড়বে। হলিডে হোমের এক কর্মীর কথায়, "আমাদের হলিডে হোমে আগে ৫০ টাকা ভাড়া ছিল। তবু লোকে দিঘায় এলে এখানে উঠত না। জগন্নাথের মন্দির তৈরি হতেই পরিস্থিতি বদলেছে।  এখন রুম খালি তো দূরে থাক, একমাস আগে থেকে বুকিংয়ের হিড়িক পড়ে গেছে।"

পুলিশের হলিডে হোমে এসি এবং নন এসি দু’রকম রুমই রয়েছে। আছে ক্যান্টিনও। চাহিদার দাপটে এক ধাক্কায় এখানে রুমের ভাড়া ২০থেকে ৫০শতাংশ পর্যন্ত বেড়েছে। হলিডে হোমের পাশাপাশি দিঘা থানা লাগোয়া এলাকায় রয়েছে পুলিশ ইন্সপেকশন বাংলো। এখানকার সবকটি রুমই শীতাতপ নিয়ন্ত্রিত। ডিএসপি বা তার ওপর স্তরের অফিসারররা এখানে থাকতে পারেন। জগন্নাথ মন্দিরের দৌলতে এখানেও বৃদ্ধি পেয়েছে রুমের ভাড়া।


```