Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ধোনি-কোহলিও ইংল্যান্ড থেকে খালি হাতে ফিরেছিলেন, গিল কি খরা কাটাতে পারবেন?

২০০৭ সালের পর থেকে ভারত ইংল্যান্ডে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি, তাই সবার মনে প্রশ্ন জাগছে যে গিল-গম্ভীরের এই জুটি কি ১৮ বছরের খরার অবসান ঘটাতে পারবে?

ধোনি-কোহলিও ইংল্যান্ড থেকে খালি হাতে ফিরেছিলেন, গিল কি খরা কাটাতে পারবেন?

টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 7 June 2025 15:27

দ্য ওয়াল ব্যুরো: বিগত ১৮ বছরের দিকে তাকালে দেখা যাবে ইংল্যান্ড সফর মানেই ভারতীয় ক্রিকেট দলের কাছে বিভীষিকা। ২০০৭ সালের পর থেকে রানির দেশ থেকে একবারও টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মতো সফল অধিনায়করাও এই কার্যসিদ্ধি করতে পারেননি। এবার পালা শুভমান গিলের।  

এদিকে, গত কয়েক মাস ধরে লাল বলের ফরম্যাটে ভারতের পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। শেষ তিনটি সিরিজের মধ্যে কেবলমাত্র বাংলাদেশকে হারাতে পেরেছে টিম ইন্ডিয়া। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এবং তারপর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হেরে যেতে হয়েছে। 

এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন ভারতীয় ক্রিকেটে চলছে গৌতম গম্ভীর (Goutam Gambhir) জামানা। লাল বলের ক্রিকেটে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা এখন অতীত। এদিকে সামনেই রয়েছে ইংল্যান্ড সফর। সেখানে পাঁচটি টেস্ট খেলবে ভারত। সেই দলে নেই মহম্মদ শামির মতো অভিজ্ঞ বোলারও। নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলের (Shubman Gil) নেতৃত্বে ইংল্যান্ডে গিয়েছে (England Tour) টিম ইন্ডিয়া।   

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্র শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের পর এটি হতে চলেছে ভারতীয় দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। 

গিলের নেতৃত্বে ভারতীয় দল শনিবার ইংল্যান্ডে পৌঁছেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি ভিডিও শেয়ার করেছে যেখানে মুম্বই বিমানবন্দরে টিম ইন্ডিয়ার সদস্যদের দেখা গিয়েছে ভিডিওতে দেখা গিয়েছে তাঁরা নিজেদের মধ্যে হাসি-ঠাট্টা করতে ব্যস্ত। 

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ২০ জুন থেকে লিডসে হবে। তবে, রোহিত এবং কোহলির মতো অভিজ্ঞ ব্যাটারদের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারানো সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইংল্যান্ডে ভারতের পরিসংখ্যানও টিম ইন্ডিয়ার বিরুদ্ধেই যাচ্ছে। 

২০০৭ সালের পর থেকে ভারত ইংল্যান্ডে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি, তাই সবার মনে প্রশ্ন জাগছে যে গিল-গম্ভীরের এই জুটি কি ১৮ বছরের খরার অবসান ঘটাতে পারবে?

২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সেই সফরে ভারত তিন ম্যাচের সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে। এরপর চারবার ইংল্যান্ড সফরে গেলেও একবারও সিরিজ জিততে পারেনি মেন ইন ব্লুজ।

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ভারত ইংল্যান্ড সফর করে। সেই সময় দলটি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলতে গিয়েছিল, কিন্তু চার ম্যাচের টেস্ট সিরিজে একটিও ম্যাচ জিততে পারেনি। 

এরপর ২০১৪ সালে ভারত আবার ধোনির অধিনায়কত্বে ইংল্যান্ড সফরে যায়। সেবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হয়েছিল, কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ইংল্যান্ড ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। 

চার বছর পর ২০১৮ সালে ভারত বিরাট কোহলির অধিনায়কত্বে ইংল্যান্ড সফরে যায়। কিন্তু সেবারও ইংল্যান্ডে দলের পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ভারত সিরিজ হেরে যায় ১-৪ ব্যবধানে।

২০২১ সালে ভারত আবারও ইংল্যান্ড সফরে যায়। সেবারও অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল কোহলির হাতে। ভারতীয় দল সেই সিরিজে দুর্দান্ত পারফর্ম করে চারটি ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করতে সক্ষম হয়। সেই সময় মনে হয়েছিল যে, ভারত এই পাঁচ ম্যাচের সিরিজটি জিতবে এবং ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের খরা শেষ হবে। কিন্তু পঞ্চম টেস্ট স্থগিত হয়ে যায়। সিরিজের শেষ ম্যাচটি ২০২২ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হয়। ততক্ষণে অবশ্য কোহলি টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই নির্ণায়ক ম্যাচে অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু ইংল্যান্ড সাত উইকেটে ম্যাচটি জিতে সিরিজটি ২-২ সমতা এনে দেয়। 

এর পাশাপাশি ভারত এখন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ৬৭টি টেস্ট খেলেছে। তার মধ্যে জয় মাত্র ৯টিতে। ভারত হেরেছে ৩৬টিতে ও ড্র হয়েছে ২২টি ম্যাচ। 


```